Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক জামালকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত করার আহ্বান যুক্তরাষ্ট্র প্রবাসীদের

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: May 9, 2016 | 12:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি জামাল হুসেনকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
ব্রঙ্কসের নানশেক রেষ্টুরেন্টে গত শুক্রবার নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সভাপতি আলহাজ্ব
কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় জামাল হুসেনের নির্বাচনী এলাকা নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ইউনিয়নের জনগণকে নৌকা মার্কায় ভোট তাকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জামাল হুসেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। আগামী ২৮ শে মে এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুন, মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, কর্মকর্তা শাহ গোলাম রাহিম শ্যামল, জয়নাল চৌধুরী, আবুল কাশেম মজুমদার, এমরান আলী প্রমুখ।
বক্তারা পরিষদের জনকল্যানমূলক কর্মকান্ডসহ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল হুসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এলাকার সবার প্রতি আহ্বান জানান।
সভায় প্রবাসী সকল ইনাতগঞ্জ বাসীকেও দেশে তাদের আত্মীয় স্বজনকে জামাল হুসেনের পক্ষে ভোট চাওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV