কানেকটিকাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি। স্থানীয় সময় গত সোমবার সকালে প্রবাসী আব্দুল আজিজ স্টামফোর্ড শহরে কর্মস্থল থেকে বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিপরিতমুখী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরদিন মঙ্গলবার সকালে তিনি মারা যান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
স্টামফোর্ডের বাংলাদেশি কমিউনিটির নেতা জাবেদ শফি বার্তা সংস্থা বাংলা প্রেসকে জানান, বাহাত্তর বছর বয়সী নিহত আজিজ গত পাঁচ বছর ধরে স্টামফোর্ডের একটি বিল্ডিং ম্যানেজমেন্ট কোম্পানিতে রাতের শিফটে কাজ করছিলেন। সোমবার সকালে কাজ শেষ করে সাইডওয়াক দিয়ে বাইসাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন। ট্রেসার ব্লুভার্ড ও শেরম্যান ড্রাইভের কাছে রাস্তা পার হবার সময় বিপরিতমুখী একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান। পরদিন মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর প্রবাসী জাবেদ শফি, সাঈদ, নাজিম উদ্দিন, সেলিম, আবুল কালাম, শাহ আলম, জাহাঙ্গীর, আলী হোসেন ও জাফর শফিসহ বেশ কয়েকজন বাংলাদেশি তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান। তারা রাতভর আহত আজিজের দেখাশোনা করেন।
নিহত আব্দুল আজিজের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পশ্চিমচাল গ্রামে। ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। প্রথম চার বছর নিউ ইয়র্কেই ছিলেন। এরপর থেকেই কানেকটিকাটের স্টামফোর্ডে বসবাস করছিলেন। তিনি এক ছেলে ও ছয় মেয়ের জনক। স্ত্রী ও সন্তানেরা সকলেই দেশে। শুধুমাত্র এক মেয়ে কানাডায় রয়েছেন বলে জানা গেছে। নিহত আজিজের মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছেন স্থানীয় কমিউনিটির নেতারা।
এদিকে, জেরী ব্যাস্টেইন নামের ২৮ বছর বয়সী ঘাতক চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। আহতাবস্থায় তাকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!