নিউইয়র্কে ডিজাইনার রুনির ইন্টারন্যাশনাল ফ্যাশান ইভেন্ট
হাকিকুল ইসলাম খোকন : ইন্টারন্যাশনাল ফ্যাশান ডিজাইনার রোজিনা আহমেদ রুনি (ডিজাইনার রুনি) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে গত ৮ ই মে রবিবার আয়োজন করেছিলেন এক ইন্টারন্যাশনাল ফ্যাশান ডিজাইনারস ্এক্সপো।
পৃথিবীর বিভিন্ন দেশের সর্বমোট ৬০ জন র্যাম্প মডেলদের উপস্থিতি ছিল উক্ত অনুষ্ঠানে। সাত জন ডিজাইনারের নবতর ডিজাইন গুলো নিয়ে ১৭টি পর্বে সাজানো হয়েছিল এই ফ্যাশান ইভেন্ট। হল ভর্তি দর্শকদের মূহুমূহর্ত করতালির মাধ্যমে ডিজাইনাররা তাদের নিজস্ব ডিজাইন গুলো তুলে ধরেন এক এক করে। সুন্দর ও রুচিশীল মনোভাব নিয়ে সাজানো হয়েছিল পুরো হলটি। বাংলাদেশী বংশোদ্ভূত ও রাহমি খান এর পরিবেশনা ছিল বেশ উপভোগ্য । ডিজাইনারদের মধ্যে ছিলেন, ডিজাইনার রুনি, ফারাহ, রোমী, ববি, সানা, জেনিফার ও শেবি সবাই তাদের নিজ নিজ দক্ষতা দেখিয়েছেন আপন মহিমায় । পুরো অনুষ্ঠান জুড়ে ডিজাইনার রুনির সুক্ষ চিন্তা ধারার বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয়।
ব্যতিক্রম এই অনুষ্টানে মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সাংবাদিক, ফ্যাশান জগতের উদ্যোক্তা, পৃষ্ঠপোষক, ক্রেতা সুবানুদ্যায়ী সহ আমন্ত্রিত অতিথিদের কথা মালায় চলে আসে ফ্যাশান ডিজাইনার রুনির এই সাফল্যের কাব্যগাথা।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল শামীম আহসান, এই অনুষ্টানের অন্যতম পৃষ্টপোষক উৎসব ডটকম-এর সিইও রায়হান জামান এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও কমিউনিটি এক্টিভিষ্ট নার্গিস আহমেদ।
ডিজাইনার রুনির এবারের বড় অর্জন ছিল প্রথম বারের মতো মিস্টার এন্ড মিস বাংলাদেশ ইউএসএ এর মতো সাহসী উদ্যোগ। এতে অংশ নিয়েছেন বাংলাদেশী বেশ কয়েকজন সুদর্শন/ সুদর্শনা, তন্নধ্যে বিচারক মন্ডলীর মতামত অনুযায়ী শরীফ ও উপন্যাসকে মিষ্টার ও মিস বাংলাদেশ ইউএসএ নির্বাচিত করা হয়েছে।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সানি গিল মাসিহ । সাউন্ড ও লাইটে ছিলেন সাউন্ড গিয়ার, ষ্টেজ এর পরিশীলিত ও নান্দনিক কারুকাজে ছিলেন রুমান ইভেস্ট, কিছুটা অংশ সাজিয়েছেন রোকসানা। দুটি পর্বের করিওগ্রাফীতে ছিলেন আফি ও রকি। বেনার ও রানওয়ের দায়িত্বে ছিলেন অমিত সিং চাওহান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিসার শুড্ডু। এই দৃষ্টি নন্দন অনুষ্ঠানটি অরগানাইজ করেছেন ডিজাইনার রুনি।
মিষ্টার এন্ড মিস বাংলাদেশ এর জাজদের মধ্যে ছিলেন অধ্যাপিকা হোসনে আরা, অভিনেতা টনি ডায়েস, অভিনেত্রী প্রিয়া ডায়েস ,মেকআপ আর্টিষ্ট এমএম জসিম, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সংখ্যাতত্ববিদ ফারুক আহমেদ ও গালফ ইয়ারলাইন্সের চীফ এক্্িরকিউটিভ সানজিদা রহমান।
বর্ণাঢ্য এই অনুষ্টানটির উপস্থাপনায় ছিলেন আবির আলমগীর ও ফাতেমা সাহাব রুমা ।
বিশ্বের সবচেয়ে বড় চলচিত্র উৎসব, কান ফেষ্টিভাল এ অংশ নেয়ার জন্য, বাংলাদেশি আমেরিকান ফ্যাশান ডিজাইনার রুনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিঃসন্দেহে এটা ডিজাইনার রুনি তথা বাংলাদেশের গর্বের বিষয়। আগামী ১৫ ই মে রবিবার প্যারিসের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন ডিজাইনার রুনি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes