Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মার্কিন আদালতে কিসিঞ্জারের বিরুদ্ধে গৃহকর্মীকে ঠকানোর মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: May 12, 2016 | 12:37 PM

নিউইয়র্ক : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জারের ছোট ভাই ওয়াল্টার কিসিঞ্জারের বিরুদ্ধে গৃহকর্মীকে ঠকানোর মামলা হয়েছে।

কিসিঞ্জারের বিরুদ্ধে মার্কিন আদালতে গৃহকর্মীকে ঠকানোর মামলাছোট ভাইয়ের সাথে হেনরী কিসিঞ্জার।
কেভিন কগ্যান এবং এলিজাবেথ কগ্যান ২০০৭ সাল থেকে কিসিঞ্জারের (৯১) বাড়িতে কাজ করছেন। নিউইয়র্ক রাজ্যের লং আইল্যান্ডে হান্টিংটন বে এলাকায় ৪ একর জমির ওপর বিরাট প্রাসাদের রক্ষনাবেক্ষণসহ কিসিঞ্জারের অসুস্থ স্ত্রী ইউজেনী কিসিঞ্জারের সেবাও করেন এ গৃহকর্মীদ্বয়। ইউজেনী পরলোকগমন করেছেন ২০১৪ সালে।
ব্রুকলীনে অবস্থিত ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণসহ কার্যকালিন সময়ের ন্যায্য পারিশ্রমিক দাবিতে গত শুক্রবার এ মামলা করেছেন গৃহকর্মীদ্বয়।
মামলার বিবাদি ওয়াল্টার কিসিঞ্জার বাস করছেন ক্যালিফোর্নিয়ায়। মামলার সংবাদ জেনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কারণ এই গহকর্মীদের সাথে তাদের নাকি আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ‘তারা আমাদের সহায়-সম্পদ দেখাশোনা করতেন কন্ট্রাক্টের ভিত্তিতে’-বলেন ওয়াল্টার।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালে গহকর্মী হিসেবে নিযুক্তির পরই ঐ প্রাসাদ সংলগ্ন একটি অতিথি ভবনে উঠেন তারা। কিন্তু সে ভবনটি বসবাসের যোগ্য ছিল না। টয়লেট ছিল ব্যবহারের অনুপযোগী। কারণ, দীর্ঘদিন তা অব্যবহৃত ছিল। ময়লা-আবর্জনার স্তুপ জমেছিল। স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর পদার্থ ভবনের সর্ব অঙ্গে সৃষ্টি হয়েছিল।
মামলায় অভিযোগ করা হয়েছে, গৃহকর্মীর দায়িত্বের মধ্যে ভেতরে ও বাইরের সবকিছুই করতে হয়। বাড়ি-ঘর মেরামত থেকে ফুলের বাগান পরিচর্যার কাজও ছিল। বড়দিনের সাজসজ্জাও বাদ ছিল না। পালিত কুকুরের খাদ্য সরবরাহসহ অন্য কাজও করতে হয়েছে বিনাবাক্য ব্যয়ে। এই দীর্ঘ সময়ের মধ্যে কেবলমাত্র ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তারা কিছু অর্থ পেয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময়ে অসুস্থ ইউজেনী কিসিঞ্জারের সার্বক্ষণিক দেখাশোনা করতে হয়। ২০১৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাস কাজ করতে হয় ওয়াল্টার কিসিঞ্জারের জন্যে। এ সময়ের পারিশ্রমিক হিসেবে কিছু অর্থ পেয়েছেন তারা। এর বাইরে সামান্য অর্থ তাদেরকে দেয়া হয়, যা কোন ফর্মুলাতেই মেলেনা।
এ মামলার বিবরণ এ সংবাদদাতার কাছে এসেছে ৯ মে সোমবার।
উল্লেখ্য যে, ওয়াল্টার কিসিঞ্জারের বড়ভাই হেনরী কিসিঞ্জার (৯২) পররাষ্ট্র মন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের আমলে। সদ্য স্বাধীন বাংলাদেশকে তিনি ‘তলাবিহীন ঝুরি’র দেশ হিসেবে আখ্যা দিয়েছিলেন। তার ছোটভাইয়ের বিরুদ্ধে গৃহকর্মীদের ঠকানোর এ মামলা সমগ্র যুক্তরাষ্ট্রে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এনআরবি নিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ