Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শহরে বায়ু দূষণ নিয়ে জাতিসংঘের সতর্কতা : ঢাকা তিন নম্বরে, শীর্ষে মুম্বই, দ্বিতীয় অবস্থানে কায়রো

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: May 12, 2016 | 3:36 PM

শহরে বসবাসকারী বিশ্বের শতকরা ৯০ ভাগেরও বেশি মানুষ শ্বাস নেয় নিম্ন মানের দূষিত বাতাসে। হুঁশিয়ারি দেয়া হয়েছে, এতে ফুসফুসের ক্যান্সার ও অন্য প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বিশ্বের এমন সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ভারতের মুম্বই। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আজ বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এ সব কথা বলেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, গরিব দেশগুলোর শহর এলাকার বাসিন্দাদের অবস্থা আরও খারাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর প্রতিটিতে মানুষ যে বাতাসে শ্বাস নেয় তা জাতিসংঘ নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এমন শহরের সংখ্যা শতকরা প্রায় ৯৮ ভাগ। এ অবস্থা উন্নত দেশগুলোর শতকরা ৫৬ ভাগে রয়েছে। হু’র জনস্বাস্থ্য পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নাইরা বলেন, শহরাঞ্চলে বাতাসের দূষণ উদ্বেগজনক হারে বাড়ছে। এটা মানব স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে। জাতিসংঘের সর্বশেষ বাতাস দূষণের যে ডাটাবেজ প্রকাশিত হয়েছে তাতে দেখা যায়, বিশ্বের শহরগুলোর বাতাসের কি ভয়াবহ দূষণ। তাতে স্ট্রোক ও হাঁপানির মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে বলা হয়েছে। এ রিপোর্ট করতে গিয়ে ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ৬৭টি দেশের ৭৯৫টি শহরের বাতাসের নমুনা সংগ্রহ করা হয়। এতে পাওয়া গেছে সালফেট ও কার্বনের মতো ক্ষতিকর দূষণ সৃষ্টিকারী উপাদন। হু বলেছে, ইউরোপ এবং উত্তর আমেরিকার মতো ধনী দেশগুলোতে বাতাসের গুণগত মান উন্নত হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নয়নশীল দেশে এ অবস্থার অবনতি হচ্ছে। বাসার বাইরে বাতাস দূষণের কারণে বছরে নির্ধারিত সময়ের আগেই মারা যাচ্ছে ৩০ লাখেরও বেশি মানুষ। প্রকাশিত তথ্যে দেখা যায়, ইউরোপের মধ্যে বার্লিনের চেয়ে ইতালির রাজধানী রোমের বাতাস কিছুটা বেশি দূষিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV