নিউইয়র্ক সিটিতে শপিং এ প্লাস্টিক ব্যাগ আর ফ্রি নয়, প্রতি ব্যাগ ৫ সেন্ট
নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে গ্রোসারী করতে গেলে বা শপিং সেন্টারে কেনাকাটা করলে যে বিনামূল্যে প্লাস্টিক বা পেপার ব্যাগ দেয়ার সংস্কৃতি চলে আসছিল তা অচিরেই শেষ হচ্ছে। আগামী পহেলা অক্টোবর থেকে প্রতিটি ব্যাগের জন্য ৫ সেন্ট পে করতে হবে। নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো গত সপ্তাহে এই প্রস্তাব করেন এবং কাউন্সিলম্যান ব্্র্যাড ল্যান্ডার বিলটি প্রণয়ন করে ফ্লোরে তোলেন। বৃহস্পতিবার ৫ মে বিলটি ২৮-২০ ভোটে পাশ হয়। যারা বিলের পক্ষে ভোট দেন তারা এই সিদ্ধান্তকে সিটির পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেন। আর যারা বিপক্ষে ভোট দেন তারা বলেন এই বিল সিটির দরিদ্র মানুষদের ওপর চাপ বাড়াবে। বিল পাশ হওয়ার পর বলা হয়, যে ৫ সেন্ট দিয়ে ব্যাগ কিনতে হবে তা দোকান মালিকরাই পাবে, সিটি তাতে ভাগ বসাবে না। ৬ মাস ট্্রায়াল ভিত্তিক প্রকল্পটি চালু হবে। খবর বাপসনিঊজ।
সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক ভিবেরিটো মনে করেন ৫ সেন্ট ধার্য হলে সিটিতে ব্যাগের ব্যবহার ৬০ থেকে ৯০ ভাগ কমে যাবে। উল্লেখ্য পতিবছর নিউইয়র্ক সিটি ৯১,০০০ টন প্লাস্টিক ব্যাগ গার্বেজ করতে সাড়ে ১২ মিলিার ব্যয় করে। কারণ এইসব ব্যাগ ল্যান্ড ফিল করার জন্য অন্য স্টেটে পাঠানো হয় গার্বেজের সাথে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া