আটলান্টিক সিটিতে আসাল এর সভা
সুব্রত চৌধুরি: গত ১২মে বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্থানীয় এক রেস্টুরেন্টে এলায়েনস অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) নিউ জারসি চ্যাপ্টার এর এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক ছিটটু ভাই প্যাটেল, জাহাঙ্গির কবির, আবদুর রফিক, আকবর হোসাইন, তারেক মেহমুদ, ইতিত চৌহান, শামীম চৌধুরি, নজরুল ইসলাম, কাজল বাড়ৈ প্রমুখ। সভায় কমিউনিটির লোকজনকে আসন্ন নির্বাচনে ভোটার হিসাবে রেজিস্ট্রেশন করার জন্য উদবুদ্ধ করার পরিকল্পনা গ্রহন করা হয়। তাছাড়া বিভিন্ন ক্যাসিনো সহ অন্যান্য প্রতিষ্ঠানে যেসব চাকরি গ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে সভায় উপস্থিত সকলকে অবহিত করা হয় এবং এই ব্যাপারে কমিউনিটিতে প্রচারনা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সাউথ এশিয়ানদের জন্য কমিউনিটি সেন্টার স্থাপনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা আটলান্টিক সিটি স্কুলের দ্বাদশ শ্রেনী উত্তীর্ণ প্রথম দশ কৃতী ছাএ -ছাএীকে সংগঠনের পক্ষ থেকে বৃত্তি প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!