Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

কংগ্রেসওমেন তুলসী গেবার্ড’র সাথে নিউইয়র্ক হিন্দু নেতৃবৃন্দের সাক্ষাত, স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: May 17, 2016 | 12:07 PM

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্যা হাওয়াই অঙ্গরাজ্য় থেকে নির্বাচিত কংগ্রেস ওমেন তুলসী গেবার্ড এর কাছে গত ১৫ই মে রবিবার একটি স্মারকলিপি প্রদান করেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী হিন্দু নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু ধর্মভুক্ত সম্প্রদায়গুলোর উপর অনবরত সাম্প্রদায়িক আক্রমন, নির্যাতন, নিপীড়ন, সম্পত্তি ও বাড়িঘর জবরদখল, জোরপূর্বক ধর্মান্তরকরণ, অপহরণ ও ধর্ষণ, দেশত্যাগের হুমকি ও বিতারনের মত মানবাধিকার লঙ্ঘনের নানাবিধ ঘটনাবলী তুলে ধরা হয়। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশ এখন জঙ্গী মৌলবাদীদের অভয়ারন্যে পরিনত হয়েছে এবং নির্বিচারে সংখালঘুদের জানমালের উপর আক্রমন চালাচ্ছে। দেশের সরকারগুলো এই আক্রমন ও নির্যাতনের ব্যাপারে বরাবরই নীরব থেকেছে এমনকি অধিকাংশ ক্ষেত্রে আক্রমনে সমর্থন ও আক্রমনকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে, স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে কম পক্ষে দেড় কোটি হিন্দু জনগোষ্ঠি হারিয়ে গেছে এবং তাদের সংখ্যা ১৯৭১ সালে ১৮% থেকে বর্তমানে ৯% এ ঠেকেছে। স্মারকলিপিতে আশংকা প্রকাশ করা হয় যে, এভাবে চলতে থাকলে বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের ন্যায় হিন্দু শুন্য হয়ে পড়বে এবং এর প্রভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সন্ত্রাসের শেকড় শক্ত সতর্কতা ব্যক্ত করা হয় এবং যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাওয়া হয়।

ইতিপূর্বে, গত বৃহস্পতিবার গায়েনীজ ও শিখ অধ্যুষিত রীচমন্ড হিলের রীচি রীচ কনভেনসন সেন্টারে কংগ্রেসওমেন তুলসী গেবার্ড এর সাথে সাক্ষাত করে একই বক্তব্য তুলে ধরেন প্রবাসী হিন্দু নেতৃবৃন্দ। প্রায় দুই ঘন্টা ব্যাপী অন্তরঙ বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকান বাঙালি হিন্দু ফাউন্ডেশন এর ড. দিলীপ নাথ, শ্যামলেন্দু চক্রবর্তী, ওম শক্তি মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ কুন্ড, হিন্দু কাউন্সিল অব নর্থ আমেরিকার প্রবীর রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ড. টমাস দুলু রায় ও প্রদীপ দাস, হিন্দু কাউন্সিল অব নর্থ আমেরিকার প্রনবেন্দু চক্রবর্তী, দীপা নাথ ও আল্পনা চক্রবর্তী। বাংলাদেশের হিন্দুদের স্বার্থ ও নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে কংগ্রেসওমেন তুলসী গেবার্ড এর বলিষ্ট ভূমিকায় সন্তোষ প্রকাশ করে নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তাছাড়াও, বৃহৎ পরিসরে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী হিন্দুদের সাথে একটি মত-বিনিময় অনুষ্ঠান ও সান্ধ্য়ভোজে কংগ্রেসওমেনকে আমন্ত্রণ জানান নেতৃবৃন্দ। কংগ্রেসওমেন জানান প্রাইমারি নির্বাচন শেষ হলে তিনি শীঘ্রই বাংলাদেশী হিন্দু কম্যুনিটির সাথে বসবেন। এই সময় তিনি অদূর ভবিষ্যতে প্রস্তাবিত বাংলদেশ সফর নিয়েও কথা বলেন এবং যুক্তরাষ্ট্র থেকে তার সাথে সম্ভাব্য় একটি টিম নিয়ে যাবার ইচ্ছা পোষণ করেন। তাছাড়া তিনি কংগ্রেসে বাংলাদেশের উপর একটি বিল উত্থাপনের উপর কাজ করছেন বলে জানান। বর্তমানে বাংলাদেশে গলা কাটার হিড়িক সম্পর্কে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের ব্যাপারে সম্ভাব্য় সব কিছু করবেন বলে আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ