নিউইয়র্কের ব্রুকলিনে এভিনিউ সি প্লাজায় বাউন্ড ফর সাকসেস এবং বাকোনা’র উদ্যোগে স্প্রিং ক্লিনিক ফেস্টিভাল অনুষ্ঠিত
নিউইয়র্ক : ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এর এভিনিউ সি প্লাজায় ব্রুকলিনের স্বনামধন্য টিউটরিং সেন্টার বাউন্ড ফর সাকসেস এর শিক্ষার্থীবৃন্দএবং কমিউনিটি নেতৃবৃন্দের স্বতস্ফুর্ত অংশগ্রহনে গত ১৪ মে অনুষ্ঠিত হলো স্প্রিং ক্লিনিং ফেস্টিভাল। উক্ত অনুষ্ঠানের আহবায়ক যুক্তরাষ্ট্রের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ এমেরিকান সেন্টার ফর নর্থ আমেরিকা (বাকোনা ) এবং অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মিলেনিয়াম টিভি ইউএসএ।চার ঘন্টাব্যাপী এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন ব্রুকলিন বাঙালি কমিউনিটির বিশিস্ট ব্যক্তিবর্গ এবং শিশু – কিশোররা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিলেনিয়াম টিভির চেয়ারম্যান আয়েশা নুর বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই প্রতিটি অভিভাবকের কর্তব্য ছোটবেলা থেকেই তার সন্তানদের পরিস্কার পরিচ্ছন্নতার সঠিক শিক্ষা দেওয়া।বাউন্ড ফর সাকসেস টিউটরিং সেন্টারের কর্ণধার, বাকোনার ম্যানেজিং পার্টনার ও মিলেনিয়াম টিভির কনসাল্টেন্ট মাইনুল আলম বাপ্পি আহবায়কের বক্তব্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা সুস্থ, সুন্দর, সফল জীবনের অনুপ্রেরণা। আমাদের সন্তানদের পরিস্কার পরিচ্ছন্নতা’র সঠিক শিক্ষা দেওয়া আমাদের নৈতিক কর্তব্য, এবং আসুন আমরা আমাদের চারপাশের পরিবেশ্কে পরিস্কার পরিচ্ছন্ন রাখার মাধম্যে উন্নত জগত ও জীবন গড়ে তুলি । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউন্ড ফর সাকসেস এর অপর কর্ণধার, বাকোনার ম্যানেজিং পার্টনার এবং মিলেনিয়াম টিভির কনসাল্টেন্ট মোহাম্মদ মাহাব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিসিন্ক্ট ৬৬ এর প্রতিনিধি মি: গনজালেস, কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ স্বপন মানিকি।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া