Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নাইন ইলেভেন সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে :মার্কিন সিনেটে বিল পাস, প্রেসিডেন্ট ওবামার উদ্বেগ, সৌদি আরবের আপত্তি

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: May 18, 2016 | 11:37 AM

যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২০০১ সালে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবের সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। মার্কিন সিনেটে পাস হওয়া একটি বিলের অধীনে এমন অধিকার পাচ্ছে তারা। বিলটি সিনেটে পাস হওয়ার পর তা পাঠানোর কথা রয়েছে কংগ্রেসে। সেখানে এর ওপর ভোট হবে। অনলাইন বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সৌদি আরব প্রস্তাবিত এই আইনের বিরোধিতা করছে। এতে আরও বলা হয়, ২০০১ সালে নাইন ইলেভেন হামলায় বিমান অপহরণকারীদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রে গিয়েছিল সৌদি আরব থেকে এবং বারবার এমন সন্দেহ করা হয়েছে যে, তাদের সঙ্গে সৌদি সরকারের একটি সংশ্লিষ্টতা ছিল। যদিও রিয়াদ বারবার এই অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে এসেছে, তবে এখন এই আইনটি পুরোপুরি পাস হয়ে গেলে নাইন ইলেভেন হামলায় আহতরা কিংবা নিহতদের পরিবার এই অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হবার সুযোগ পাবে। ক্ষতিগ্রস্তদের অনেকেই এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করারও আহ্বান জানাচ্ছেন, যেখানে হয়তো হামলার সঙ্গে সৌদি সরকারের একটি যোগসূত্রের কথা উল্লেখ থাকতে পারে। তবে ওবামা কর্তৃপক্ষ বরাবরই এই বিলের বিরোধিতা করে আসছে। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, এই বিলের বিষয়ে প্রেসিডেন্ট ওবামার গভীরভাবে উদ্বেগ আছে এবং তিনি এটি আইনে পরিণত করার জন্য সাক্ষর করবেন বলে মনে হয় না। তিনি বলেন, বিলটি স্বার্বভৌম দায়মুক্তির মূলনীতির বিরুদ্ধে । বিলের পক্ষের সিনেটররা বলছেন, এটি পাস হলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে হোয়াইট হাউজ বলছে, এই আইনটি পাশ হলে মার্কিনীরা বিদেশে আইনি ঝুঁকিতে পড়তে পারে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও সতর্ক করে দিয়ে বলেছেন যে, আইনটি পাস হলে দেশটির সরকার যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ তুলে নিতে পারে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV