নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার ক্যাসেলহিলের ‘প্যাকসান’ রেষ্টুরেন্ট নতুন প্রজন্মসহ সকল বয়সী মানুষের নজর কেড়েছে : রমজানে থাকছে ইফতার ও সেহেরীর বিশেষ আয়োজন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্র ক্যাসেলহিলে হালাল ফাস্ট ফুড এবং দেশী খাবারের সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘প্যাকসান’ রেষ্টুরেন্ট নতুন প্রজন্মসহ সকল বয়সী মানুষের নজর কেড়েছে। হালাল ফাস্ট ফুড এবং দেশী খাবারের অপূর্ব সমন্বয় ঘটিয়ে কমিউনিটিকে স্বল্প মূল্যে হালাল খাবারের সেবা দিয়ে যাচ্ছে আধুনিক রুচিশীল এ রেষ্টুরেন্টটি। প্রতিদিন স্থানীয় প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক খাবারের জন্য ভিড় জমান রেষ্টুরেন্টটিতে। সিক্স ট্রেনের ক্যাসেলহিল স্টপেজের কাছের এ রেষ্টুরেন্টটিতে আসন্ন রমজানে থাকছে ইফতার ও সেহেরীর বিশেষ খাবারের আয়োজন।
হাতের নাগালে ‘প্যাকসান’ হালাল চিকেন এর মত শপ পেয়ে ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। তারা জানান, এই এলাকায় বাংলাদেশী বিশেষ করে মুসলামানদের জন্য কোন হালাল চিকেনের দোকান ছিল না। যার জন্য তাদের সন্তানরা চিকেন খেতে চাইলে বাবা-মাদের বিপাকে পড়তো হতো। কারণ আমেরিকান চিকেন শপ গুলোতে হালাল চিকেন বিক্রি হয় না। প্যাকসান প্রতিষ্ঠার ফলে বাংলাদেশী মুসলামানদের সে চাহিদা পূরণ সহজ হয়। তারা জানান, প্যাকসান প্রবাসী বাংলাদেশী বিশেষ করে মুসলমানদের স্বপ্লমূল্যে হালাল খাবারের সেবা দিয়ে যাচ্ছে।
প্যাকসানের কর্ণধার বখতিয়ার রহমান খোকন বলেন, আমরা ক্রেতাদের সুলভ মূল্যে বিশুদ্ধ খাবারের প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি প্যাকসানের অর্থ ব্যাখ্যা করে বলেন, প্যাক মানে প্যাকেট আর সান মানে সূর্য। প্যাকসান মানে প্যাকেটজাত সূর্য। সূর্য এক বিশুদ্ধ শক্তি। বিশুদ্ধ খাবারের শক্তি হিসেবেই প্যাকসান সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, পার্কচেস্টার-স্টারলিং কমিউনিটি থেকে একটি হালাল চিকেন শপ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। প্রবাসীদের সন্তানরা চিকেন খেতে ভালোবাসে। কিন্তু এ এলাকায় পূর্বে কোন হালাল চিকেনের দোকান ছিলনা বিধায় তারা এতোদিন সন্তানদের চাহিদা পূরণ করতে হিমশিম খেত। মহান আল্লাহর ইচ্ছায় এ এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের হালাল খাবারের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি।
বখতিয়ার রহমান খোকন জানান, তার রেষ্টুরেন্টটিতে আসন্ন রমজানে থাকছে ইফতার ও সেহেরীর বিশেষ আয়োজন। সুলভ মূল্যে পাওয়া যাবে ইফতার ও সেহেরীর সব ধরণের আইটেম। তিনি জানান, এখন রেষ্টুরেন্টটি প্রতিদিন সকাল সাড়ে ৬ টা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকলেও আসন্ন রমজানে রোজাদারদের সেবায় সকাল সাড়ে ৬ টা থেকে রাত চারটা পর্যন্ত খোলা থাকবে।
উল্লেখ্য, ব্রঙ্কসের পার্কচেস্টারের ক্যাসেলহিলে গত বছরের সেপ্টেম্বরে ‘প্যাকসান’ রেষ্টুরেন্ট যাত্রা শুরু করে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!