Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দেশে বিরাজনীতিকরণের চেষ্টা এখনও চলছে : নিউইয়র্কে তাসমিমা হোসেন

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: May 22, 2016 | 10:38 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক এবং ‘অনন্যা’ সম্পাদক ও প্রকাশ তাসমিমা হোসেন বলেছেন, দেশে বিরাজনীতিকরণের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। পচাত্তরের পণেরই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে বিভিন্ন সময়ে দেশ স্বৈরশাসক দ্বারা পরিচালিত হয়েছে। ওয়ান-ইলাভেনের নায়করা দেশে বিরাজনীতিকরণ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। জনগণ তা হতে দেয়নি। স্থানীয় সময় শনিবার দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তাসমিমা হোসেন।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র বার্তা প্রধান দর্পণ কবীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তাসমিমা হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতি এখনো আমলারা নিয়ন্ত্রণ করেন। তাই রাজনীতিবিদরা চাইলেও অনেক কিছু করতে পারেন না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচক্ষণ ও তাঁর নেতৃত্ব বলিষ্ঠ ও আপোসহীন অভিহিত করে বলেন, প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় দারুণভাবে সফল। তবে তাঁর চারপাশে ‘মোশতাক’ বেড়ে যাচ্ছে।

দেশে মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাসমিমা হোসেন বলেন, সকলে স্বাধীনভাবেই কাজ করছেন। আমি ইত্তেফাক পত্রিকা চালাচ্ছি। আমি কখনো কোনো সংবাদ নিয়ে কারো কাছ থেকে ফোন পাইনি। যারা টক শো’তে কথা বলছেন তারা কতটুকু যোগ্য বা কতটুকু নিরপেক্ষ? নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মত দিতে পারেন এমন মানুষ আমাদের তৈরি করতে হবে। তিনি আরো বলেন-বর্তমান সরকারের সমালোচনা করতে গেলে অতীতের সরকারগুলোর কথাও বিবেচনা করতে হবে। তারা কী করেছিলেন-তা স্মরণ করতে হবে। তিনি বিগত জাতীয় নির্বাচনকে সঠিক ও অপরিহার্য বলে উল্লেখ করে বলেন, বিএনপির উচিত ছিল নির্বাচনে আসা। তারা নির্বাচনে না এলে সংবিধান রক্ষা করা সরকারের দায়িত্ব।

বাংলাদেশের মিডিয়ায় কালো টাকা ও ব্যবসায়িক মনোবৃত্তির কথা উল্লেখ করে তাসমিমা হোসেন বলেন, সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সততা ও নৈতিকতা কঠোরভাবে বজায় রাখা উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে তা দেখি না। আমি নিজেও অপসাংবাকিতার শিকার হয়েছি। কথা বলেছিলাম শব্দ দূষণ নিয়ে। কিন্তু আমার কথাকে রঙ চড়িয়ে একটি পত্রিকায় ছাপানো হয়েছিল। তাসমিমা হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা যেই দলই করুন, তাদের আঁতুর ঘর হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ হয়েছে বলে ভিন্ন মত ওপথের রাজনীতি করা যাচ্ছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন, নিউইয়র্কের বার্তা সংস্থা এনা’র সম্পাদক এবং সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক শওকত ওসমান রচি, এ হাই স্বপন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য বেলাল আহমেদ, কানু দত্ত, মঞ্জুরুল হক প্রমূখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV