Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

শরীরের ঘাতক ক্যানাবিস

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: May 23, 2016 | 12:05 AM

বিশ্বের দেশে দেশে অবৈধ মাদক ক্যানাবিস জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু যারা এই মাদক ব্যবহার করছেন তারা জানেন না অথবা জেনেও তা সেবন করছেন। এই মাদক দ্রব্যটি আমাদের ব্রেন, হৃদপিন্ড ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর কি ক্ষতি করে তা হয়তো অনেকেই জানি না। এ নিয়ে বৃটিশ মিডিয়ায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, যখনই কেউ একজন একবার ধূমপান করেন ক্যানাবিস থেকে সঙ্গে সঙ্গে এর সক্রিয় রাসায়নিক পদার্থ টেট্রাহাইড্রো ক্যানাবিনল (টিএইচসি) তার শরীরের সর্বাঙ্গে প্রবাহিত হয় এবং তাতে ব্রেনের ওপর প্রভাব পড়তে শুরু করে। এক্ষেত্রে মারিজুয়ানার প্রভাব দীর্ঘস্থায়ী হয়। এতটাই দীর্ঘস্থায়ী হয় যে, তা সেবনকারীর মূত্র, রক্ত এমনকি চুলে ৯০ দিন পর্যন্ত পাওয়া যায় এর উপস্থিতি। মারিজুয়ানা ব্রেনের ওপর প্রচ- প্রভাব ফেলে। এতে থাকে কমপক্ষে ৬০ রকমের ক্যানাবিনয়েড নামের রাসায়নিক যৌগ। আমাদের ব্রেনে যেসব সংবেদনশীল অংশ বা রিসেপটর আছে তার ওপর সরাসরি কাজ করে এই মাদক। এতে সংবেদন গ্রহণকারী নিউরনকে উত্তেজিত করে। চিন্তাশক্তি ও কল্পনা শক্তিকে বৃদ্ধি। এতে নিজেকে ফুরফুরে মনে হয়। কিন্তু এই মাদক বেশি মাত্রায় ব্যবহার করা হলে ব্যবহারকারী উদ্বিগ্ন হতে পারেন। বিহ্বলতায় ভুগতে পারেন। আতঙ্ক কাজ করতে পারে। একবার এই মাদক ব্যবহার করে ধূমপানের মাধ্যমে ধোয়া টান দিলে সেবনকারীর হৃদস্পন্দনের গতি প্রতি মিনিটে বৃদ্ধি পাবে ২০ থেকে ৫০ বিট। এই অবস্থা চলতে পারে ব্যবহারের সময় থেকে ২০ মিনিট থেকে তিন ঘন্টা পর্যন্ত। ক্যানাবিস ব্যবহারে রক্তনালী প্রশস্ত হতে পারে। এতে সেবনকারীর চোখ লাল হয়ে যায়। চোখের পিউপিল এতে গলে যেতে পারে।  সৃষ্টি হতে পারে হ্যালুসিনেশন। যেসব মানুষ গাজা সেবন করেন তারা প্রচ- ক্ষুধার্ত অনুভব করেন। বেশি পরিমাণে ক্যানাবিস সেবন করলে, দিনে কমপক্ষে তিনবার, অরবিটো ফ্রোন্টাল কর্টেক্সে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থের পরিমাণ কমে যায়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ