Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

চৌকস রাজনীতিবিদের তালিকায় শীর্ষে ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: May 24, 2016 | 4:23 PM

চৌকস রাজনীতিবিদের তালিকায় শীর্ষস্থান লাভ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এ তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন লন্ডনে প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম মেয়র সাদিক খান। ইউগভ জরিপে পাওয়া গেছে এমন তথ্য। এ খবর দিয়েছে যুক্তরাজ্যের টিভি নেটওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট। যুক্তরাজ্যভিত্তিক ইউগভ বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য জরিপ সংস্থা। ২০১২ সালে মার্কিন নির্বাচনে তাদের জরিপ সঠিক হয়েছিল। যেখানে বলা হয়েছিল বারাক ওবামাই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। চৌকস রাজনীতিবিদ নির্বাচনে সংস্থাটির জরিপে অংশ নিয়েছিলেন তিন হাজার ব্যক্তি। এ তালিকার শীর্ষ দশে যারা রয়েছেন তারা হলেন- পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এবার ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। এর পরে রয়েছেন বৃটিশ রক্ষণশীল রাজনীতিক উইলিয়াম হেগ। রাজনীতিক, সাংবাদিক বরিস জনসন। লন্ডনের মেয়র সাদিক খান। বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। সাবেক প্রধানমন্ত্রী জন মেজর। বৃটিশ রাজনীতিক ভিনসে ক্যাবল। বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এতে দেখা যায়, সাদিক খান চৌকস রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ‘গৃহীত মনোনীত’ ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে সাদিক খানকে আইকিউ বা উপস্থিত বুদ্ধিতে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই জরিপে শীর্ষ চৌকস রাজনীতিবিদের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ২৯ নম্বরে।
শীর্ষ দশের পরে যারা রয়েছেন তারা হলেন- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বৃটিশ রক্ষণশীল রাজনীতিক ইয়ান ডানকান স্মিথ। স্কটিশ রাজনীতিক নিকোলা স্টার্জন, বৃটিশ রাজনীতিক থেরেসা মে, হারিয়েট হারম্যান, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বৃটিশ রাজনীতিক অ্যান্ডি বার্নহ্যাম, জর্জ ওসবর্ন, ইয়েতি কুপার, মাইকেল গোভ, নিক ক্লেগ, অ্যাডওয়ার্ড মিলিব্যান্ড, জেরেমি করবিন, অ্যালেক্স স্যালমন্ড, এড বলস, নাইজেল ফারাজ, জেরেমি হান্ট। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV