Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ : বাংলাদেশের গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: May 26, 2016 | 9:52 PM

ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইনক নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ২৫ মে ম্যানহাটানের পলাশ রেস্টুরেন্টে এক সাধারণ সভার মাধ্যমে এ নতুন সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। আলহাজ কেরামত আলীর সভাপতিত্বে এবং অধ্যাপক মোখলেসুর রহমানের পরিচারনায় ওই সভায় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ৩১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটি : সভাপতি: আলহাজ কেরামত আলী, সিনিয়র সহ সভাপতি: শফিকুল ইসলাম, সহ সভাপতি: আলহাজ আতাউর রহমান, আ: ওয়াদুদ তালুকদার ও এনাম উদ্দিন।
সাধারণ সম্পাদক : অধ্যাপক মোখলেসুর রহমান, সহ সম্পাদক শফিউল আলম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ, সহ কোষাধ্যক্ষ মাহমুদ হুসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, সহ সংগঠনিক সম্পাদক সাইফুল আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক কবি হাবীব ফয়েজী, ধর্ম সম্পাদক আনোয়ার হুসেন, সমাজ কল্যান সম্পাদক : আলহাজ কাশেম আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক : আবদুল হাকীম, সহ প্রচার সম্পাদক মিনহাজ আলী, ক্রীড়া সম্পাদক রমজান আলী, সহ ক্রীড়া সম্পাদক কাউছার মিয়া, যুব বিষয়ক সম্পাদক মুজাহিদ ইসলাম, সহ যুব সম্পাদক : জাকারিয়া মিয়া, মহিলা সম্পাদিকা : রিপাত আরা চৌধুরী, সহ মহিলা সম্পাদিকা : হাজেরা খানম, সদস্য সম্পাদক বদরুল হুসেন চৌধুরী, কার্যকরী সদস্য শাহজাহান চৌধুরী, আফজাল আলী, শাহ আহমদ, রাজা আহমদ চৌধুরী, শাহেদ আলী, নাঈম হুসেন ও আজিজুল হাকীম আমীন।
নয়া কমিটি সমাজসেবাসহ উন্নয়নমূলক কাজে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। শুরুতেই বাংলাদেশের গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে কার্যকরি কমিটির পক্ষ থেকে ৫ লাখ টাকা সংগৃহিত হয়। সভায় বাংলাদেশের গরীব ও অসহায়দের শিক্ষা সম্প্রসারণে স্কুল, মাদ্রাসা, এতিমখানায় আর্থিক অনুদান, দারিদ্র বিমোচনের লক্ষ্যে সেলাই মেশিন ও রিক্সা প্রদান, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠা, পানির কল ও ওষুধপত্র বিতরণ, বিয়ে-শাদী, উন্নত চাষাবাদ ইত্যাদিতে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আসন্ন রমজান মাসে সিলেট সদর, মৌলভীবাজার সদর, জকিগঞ্জ, ছাতক ও নবী গঞ্জ থানার কিছু এলাকায় আর্থিক অনুদান বন্টনের কথা উল্লেখ করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহীদ, বাছির খান, ইঞ্জিনিয়ার আ: হাকীম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV