নিউইয়র্কে নকল পারফিউম সামগ্রিসহ ৪ বাংলাদেশী গ্রেফতার : প্রত্যেকে জামিনে রয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে কয়েক বছরের সাজা হতে পারে
নিউইয়র্ক, এনা : নকল পারফিউম বাজারজাতের অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগে জড়িত হাতেনাতে ৫ জনকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশের স্পেশাল টীম। গত ২৫ মে বুধবার নিউইয়র্কের চায়না টাউন থেকে নকল পারফিউমের স্টকসহ তাদের গ্রেফতার করা হয়। যাদের মধ্যে বেশীরভাগই বাংলাদেশী।
গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ দু’বছর ধরে নজরদারিতে থাকা ৫ জন পারফিউম ব্যবাসীয়কে গ্রেফতার করে এনওয়াইসি আন্ডারকভার ও হোমল্যান্ড সিকিউরিটির বিশেষ টীম। বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে নকল পারফিউম এনে বিভিন্ন শপিংমল ও বিউটি শপে এসব সকল পারফিউম স্লাপাই করা হতো। আর এর প্যাকেজিং করা হতো কুইন্সের ব্রডওয়ে এবং গ্রান্ট এভিনিউতে। তা মজুদ করা হতো ‘বি কিউ’র একটি গুদামে। এরপর সিটির ব্রডওয়ে, চায়না টাউন’সহ আমেরিকার ভিন্নি শহরে সাপ্লাই করা হতো এসব নকল পারফিউম। প্রায় ১০ হাজার বক্স নকল পারফিউমসহ গ্রেফতারকৃতরা হলেন, প্যাট্রিক বাদল, কাইউম শাহ, কেনি নি, আবুল কাশেমসহ পাঁচ জন। যাদের সবাই চায়না টাউনের পারফিউম ব্যবসায়ী।
চাঞ্চল্যকর এই খবরটি আমেরিকার বিভিন্ন টিভি চ্যানেলে ফলাওভাবে প্রচার করেছে। পুলিশ সূত্র জানায়, ক্ষতিকারণ এই সব নকল্য পণ্য চীনা থেকে শিফটে নিয়ে আসা হতো। এখানে এনে বিভিন্ন নামী- দামী কোম্পানীর মোডাক লাগিয়ে বিক্রি করা হচ্ছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকে জামিনে রয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের সাজা হতে পারে।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া