Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বিবিএর উদ্যোগে সু-স্বাগতম মাহে রমজান শীর্ষক ব্যতিক্রমী আয়োজন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: May 28, 2016 | 1:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোনিয়েশন সু-স্বাগতম মাহে রমজান শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গত শুক্রবার রাতে ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউ’র বাংলাবাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচকরা পবিত্র কুরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণনা করেন।36fabf65-36d1-4c58-b65d-05b66d79830a
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়ার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ ক ম আবদুন নূর, পার্কচেষ্টার জামে মসজিদের খতীব মাওলানা মঈনুল ইসলাম ও মাওলানা মোর্তজা আলী।
ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুনের সভাপতিত্বে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য বিষয়ক এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আইনজীবি মো. এন মজুমদার, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে রোজা পালনের নিয়ম-কানুনসহ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আলেমগণ। তারা বলেন, পবিত্র রমজান মাস অন্যান্য মাস থেকে মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসেই মহান আল্লাহপাক পবিত্র কুরআন নাজিল করেন। মহানবী (সা.)-এর নিকট মহান আল্লাহ প্রেরীত পবিত্র কোরআন বিস্ময়কর, বিশ্বজনীন, চিরন্তন এক মহাগ্রন্থ। আল-কোরআন সঠিক পথের দিশারী। ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক নির্দেশনা রয়েছে এ পবিত্র কোরআনে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তারা।
আলোচকরা বলেন, রমজান মাসেই পবিত্র শবেকদর নামে মহা মহিমান্বিত এক রজনী রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। শবেকদর রাত মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির। এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহ মাফ চান, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। গুনাহ মাফের জন্য রমজান মাস হচ্ছে সর্বোত্তোম মাস।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী এ আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলো ব্রঙ্কস বাংলাদেশ এসোনিয়েশন। এসময় বক্তারা মসজিদের পার্শ্ববর্তী এলাকায় মেলার আয়োজন থেকে সংশ্লিষ্টদের বিরত থাকারও আহ্বান জানান।
এদিন বাদ মাগরিব পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সু-স্বাগতম মাহে রমজান অনুষ্ঠানটি শুরু হয়। দারুল উলুম হাফিজিয়া লতিফিয়া মাদ্রাসার হিফজ শাখার ছাত্ররা পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে শোনান।
অনুষ্ঠানে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী, জালালাবাদ এসেসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোজাফর হোসেন, ইসলামসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে তবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV