Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দু’দিনব্যাপী ষোড়শ উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের প্রথম দিনেই মারামারি

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: May 31, 2016 | 1:47 AM

নিউইয়র্ক: নিউইয়র্কে দু’দিনব্যাপী ষোড়শ উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের প্রথম দিনেই হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যামাইকার সুসান বি অ্যান্থনি একাডেমিতে এ সম্মেলনের উদ্বোধনী পর্বে কমিটির সদস্য সচিবকে মঞ্চে না ডাকায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উক্ত একাডেমিতে কর্মরত সেফটি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
শনিবার দুপুর থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে নানা রকম আলোচনা ও গান চলছিলো। সন্ধ্যা ৮ টার দিকে শুরু হয় মূল অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব। উদ্বোধনী পর্ব পরিচালনা করার কথা ছিল কমিটির সদস্য সচিব ফখরুল ইসলাম দেলোয়ারের। কিন্তু আহবায়ক মোঃ কবির কিরণ সদস্য সচিবকে কোন পাত্তা না দিয়ে নিজেই এ পর্বটি পরিচালনা করেন। এ সময় একে একে সকল আমন্ত্রিত অতিথিদের মঞ্চে ডাকেন। অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পর সকলকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক ও আবৃত্তি শিল্পী ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাঃ শামীম আহসান এনডিসি, উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের চেয়ারপার্সন ড. সুলতান আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদ মুশাররফ হুসেইন, ভাইস চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা ড.দেলোয়ার হোসেন ও কাজী নজরুল ইসলামের দৌহিত্র অনিন্দিতা কাজী। অতিথিদের আলোচনা পর্বে সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্সকে মঞ্চে না ডেকে আহবায়ক মোঃ কবির কিরণ একাই এ পর্ব পরচালনা করায় ক্ষিপ্ত হয়ে উঠেন আয়োজকদের একাংশ। উদ্বোধনী পর্ব শেষ করে মূলমঞ্চের পেছেন যাওয়ার সঙ্গে সঙ্গেই ফখরুল ইসলাম দেলোয়ার ও তার দলবল ব্যক্তি কবির কিরণকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে যায়। দেলোয়ার অভিযোগ করে বলেন, কবিরকে নিউইয়র্কে কেউ চিনত না। সে থাকে নিউজার্সিতে। এর আগে চারজন সদস্য সচিব সে বদল করেছে, কেউ তার সাথে কাজ করতে পারেন নাই। সে মানুষকে বিভিন্নভাবে ব্যবহার করার পর তাদেরকে নিক্ষিপ্ত করেন। শুধু তাই নয়, দেলোয়ারকে সদস্য সচিব করার প্রস্তাব দিলে সে প্রথমে রাজি হননি। পরে হাতেপায়ে ধরে তাকে রাজি করান। তিনি আরও বলেন নজরুল সম্মেলনের আয়োজক ‘শতদল’ নামে কোন সংগঠন আমেরিকায় নেই। এ সম্মেলনটি করার জন্যই তিনি তড়িঘড়ি করে একটি সংগঠনের জন্ম দিয়েছেন। আজকের এ আয়োজনের সমস্ত অতিথি এসেছে শুধুমাত্র আমার নাম দেখেই। তিনি অভিযোগ করে বলেন, কবির ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবেই আমাকে অপমানিত ও হেয় করেছেন। এক পর্যায়ে অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনা করা হলে পরে ডা. জিয়াউদ্দিন আহমেদের সহায়তায় সমঝোতায় নিয়ে আসা হয়। তবে পেছনে হট্টগোল হলেও মূল অনুষ্ঠানের কোন ব্যাঘাত ঘটেনি। তবে সুসান বি অ্যান্থনি একাডেমির সেফটি পুলিশ উভয়কে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করেন।
প্রথমার্ধে নজরুলে উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ড. গুলশান আরা কাজীর সঞ্চালনায় এতে অংশ নেন ড. সাজেদ কামাল, ড. রাচেল ও ড. সামিয়া সিরাজুদ্দৌলা। অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য দেন অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, ফখরুল ইসলাম দেলোয়ার, পিপল এন টেক এর কর্ণধার ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও রাহাত মুক্তাদির। প্রথম দিনের এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, লীনা তাপসী, অনুপ বড়ুয়া, তোফাজ্জল হোসেন ও স্বপ্না কাওসার। বাংলাদেশ পারফর্মিং আর্টস (বিপা)’র নৃত্যশিল্পীরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV