‘তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমরা ঠিক থাকতে পারবো…।’
সদ্যপ্রয়াত কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর অন্তিম মুহূর্তে তার কাছে ছিলেন সন্তানেরা। তার এক মেয়ে হানা আলী টুইটারে জানিয়েছেন, তারা প্রত্যেকে পিতাকে ঘিরে ছিলেন। আঁকড়ে ধরে ছিলেন পিতার হাত। ৭৪ বছর বয়সী পিতাকে তারা জড়িয়ে ধরেন, চুমু দেন। ইসলামিক দোয়া পড়েন। হানা টুইটারে লিখেছেন, সবাই শক্ত থাকতে চেষ্টা করছিল। কেউ কেউ তার কানের কাছে মুখ নিয়ে বলেছেন, ‘তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমরা ঠিক থাকতে পারবো। আমরা তোমাকে ভালোবাসি। তোমাকে অনেক ধন্যবাদ। এখন তুমি আল্লাহর কাছে ফিরে যেতে পারো।’ হানা তার টুইটে আরো জানিয়েছেন, তার পিতার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ অচল হয়ে পড়ার ৩০ মিনিট পর পর্যন্ত তার হৃদস্পন্দন চলছিল। হানা বলেন, ‘কেউ কখনও এমন কিছু দেখেনি। এটা তার উদ্যম আর ইচ্ছাশক্তির সত্যিকার প্রমাণ।’ মোহাম্মদ আলীর পরিবারের মুখপাত্র বব গানেল জানান, তার সর্বশেষ ২৪ ঘণ্টায় পরিবারের সবাই তার সঙ্গে ছিলেন। সন্তানেরা পিতার সঙ্গে সময় কাটাতে পেরেছেন। শেষবারের মতো বিদায় জানাতে পেরেছেন। মুহূর্তটা ছিল ভাবগম্ভীর।
হানা আলী টুইটে আরো লিখেছেন, ‘আমাদের হৃদয়ে আক্ষরিকভাবে ব্যথা হচ্ছে। কিন্তু আমরা খুশি যে বাবা এখন মুক্ত।’
আরেক মেয়ে মরিয়ম আলী সিএনএনকে দেয়া এক ই-মেইলে বলেছেন, ‘আমি খুশি যে আমার পিতাকে আর কষ্ট করতে হবে না। তিনি এখন একটা উত্তম স্থানে আছেন। আল্লাহ সর্বশক্তিমান।’ মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!