বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিল কার্যকরী কমিটির পুনর্গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুলধারার অন্যতম সংগঠন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। মুলধারার সরব সংগঠন বিএসিসি’র কমিটিতে বেশ কিছু নূতন মুখ যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা রোটারিয়ান তোফায়েল চৌধুরী, আইটি বিশেষজ্ঞ ফারজানা রহমান, তরুণ ব্যবসায়ী আবদুল ডব্লিউ চৌধুরী, কমিউনিটি নেতা আলমাছ আলী, আকসদ আলী কমরেড প্রমুখ।
পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন : সভাপতি মো: এন মজুমদার, সহ সভাপতি সাখাওয়াত আলী, সেক্রেটারী নজরুল হক, ডাইরেক্টর অব অর্গানাইজেশন আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর অব সিনিয়ার্স সার্ভিসেস তোফায়েল চৌধুরী, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, ডাইরেক্টর অব ওয়েল ফেয়ার সার্ভিসেস আলমাছ আলী, ডাইরেক্টর অব এডুকেশন সার্ভিসেস শেখ আল মামুন, ডাইরেক্টর অব পাবলিক রিলেশন আবদুল ডব্লিউ চৌধুরী, ডাইরেক্টর অব লজিস্টিক সাপোর্ট নূর উদ্দিন,
ডাইরেক্টর অব উইমেন এফিয়ার্স ফারজানা রহমান, ডাইরেক্টর অব হেলথ সার্ভিসেস ডা. মিতা চৌধুরী, ডাইরেক্টর অব প্রেস এন্ড পাব্লিকেশন হারুন আলী, ডাইরেক্টর অব রিলিজিয়ানস এফিয়ার্স চৌধুরী সুফিয়ান, ডাইরেক্টর অব পাবলিক সেফটি আকসদ আলী কমরেড।
উল্লেখ্য, নিউইয়র্ক ভিত্তিক এ সংগঠনটি গণমানুষের অধিকার, শ্রমজীবি, কর্মজীবি মানুষের অধিকার রক্ষা, নূতন ইমিগ্র্যান্টদের মূলধারায় সংযুক্ত করা, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।
এছাড়া বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমেও এ সংগঠনের ভূমিকা উল্লেখযোগ্য। সম্প্রতি ঘটে যাওয়া হেইট ক্রাইমের ক্ষেত্রে প্রেস কনফারেন্স, র্যালী ও প্রতিবাদ কর্মসূচি পালনে এ সংগঠনের অগ্রণী ভূমিকা জাতীয় পর্যায়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মূলধারার রাজনীতিবিদ, বরেণ্য রিয়েল এষ্টেট ইনভেষ্টর, প্রবাসী আইনজীবি মো: এন মজুমদার এবং কমিউনিটি লিডার নজরুল হকের নেতৃত্বে এই সংগঠন প্রতি বছর বাংলাদেশ ডে প্যারেড, ইন্টারফ্রেইথ ইফতার ও রয়েল বেঙ্গল পথমেলার মাধ্যমে কমিউনিটি ও বাংলাদেশের কৃষ্টি ও সাংস্কৃতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে কাজ করছে সংগঠনটি।
ভলন্টিয়ার ও মেম্বারশিপের জন্য যোগাযোগ : 1222 White Plains Road, Bronx, NY 10472 :ফোন : ৯১৭-৫৯৭-৬৩৪৯। প্রতি শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’