Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হিলারি-ট্রাম্প যুদ্ধ শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: June 10, 2016 | 9:41 PM

ডেমোক্রেট দলের আপাত মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনই মার্কিন প্রেসিডেন্টের সমর্থন পেতে যাচ্ছেন সেটা আগেই অনুমিত ছিল। এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে সেই বার্তাই দিলেন বারাক ওবামা। এই পদের জন্য হিলারির মতো যোগ্য এর আগে কখনও কেউ আসেনি বলেও তাতে মন্তব্য করেন ওবামা। এদিকে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে হিলারির মনোনয়ন কার্যত নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তার দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সও তার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ফলে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে একতাবদ্ধ হিসেবেই পেতে যাচ্ছেন হিলারি। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দুই দলেরই মনোনয়ন অনেকটাই নিশ্চত হয়ে গেল এর মাধ্যমে। আর তাই দুই দলের চূড়ান্ত দুই প্রার্থীও নিজেদের মধ্যেকার বাগযুদ্ধে নেমে পড়েছেন। হিলারিকে ‘অসৎ’ (ক্রুকেড) আখ্যা দিয়ে টুইট করেছেন রিপাবলিকান দলের গৃহীত মনোনীত প্রার্থী ট্রাম্প। হিলারিও পালটা টুইটে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টই মুছে দেয়ার আহ্বান জানিয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রায় নিশ্চিত করা হিলারির প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তাতে তিনি বলেন, ‘আমার মনে হয় না এই দায়িত্ব পালনের জন্য তার মতো যোগ্য কোনো প্রার্থী এর আগে এসেছে।’ ওবামা অন্যদের প্রতি হিলারির জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমার সঙ্গে এই অভূতপূর্ব যাত্রায় যারা সঙ্গী ছিলেন এত দিন তাদেরই প্রথম জানাতে চাই যে আমি তার (হিলারি ক্লিনটন) সঙ্গে রয়েছি। আমি উজ্জীবিত বোধ করছি। তার সঙ্গে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আমি মুখিয়ে রয়েছি।’ হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে উইসকনসিনের গ্রিন বে’তে হিলারির সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ওবামা। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট জানান, আর কোনো প্রচারণার কোনো সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। কিন্তু আগামী নভেম্বর পর্যন্ত এমন অনেক প্রচারণাতেই হিলারির সঙ্গে থাকবেন ওবামা। নিজের প্রতি এমন সমর্থন জানানোর কারণে হিলারিও ধন্যবাদ জানিয়েছেন ওবামাকে। এক টুইটে হিলারি বলেন, ‘আমার সঙ্গে আপনাকে পেয়ে সম্মানিত বোধ করছি। আমি উজ্জীবিত ও সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’ ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারেও হিলারি ওবামার প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। তাতে তিনি বলেন, ‘প্রেসিডেন্টের কাছ থেকে এমন শক্তিশালী ও সত্যিকারের সমর্থন অনেক বড় একটি বিষয়। অবশ্যই তার মতামতকে আমি ব্যক্তিগতভাবেও মূল্যায়ন করে থাকি। এটা চমৎকার একটি ব্যাপার। কারণ, কয়েক বছর ধরে নিজেদের পরিচয়ের সূত্র ধরে আমার তীব্র প্রতিদ্বন্দ্বী থেকে সত্যিকারের বন্ধুতে পরিণত হয়েছি।’
কেবল মার্কিন প্রেসিডেন্টই নয়, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও নিজের সমর্থনের কথা জানিয়েছেন হিলারির প্রতি। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি এই সমর্থনের কথা জানান। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর হিলারিকে সমর্থন দিয়েছেন দলটির প্রভাবশালী সিনেটর ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেনও। বৃহস্পতিবার তিনি দলের সবাইকে হিলারির পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এমএসএনবিসি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক দলের প্রগতিশীল ঘরানার তারকা এই নারী সিনেটর বলেন, ‘আমি এ লড়াইয়ে নামতে প্রস্তুত। হিলারি ক্লিনটনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট বানাতে হৃদয় দিয়ে কাজ করতে চাই। নিশ্চিত করতে চাই যে, হোয়াইট হাউজের ধারেকাছেও যাতে ডোনাল্ড ট্রাম্প পৌঁছতে না পারে।’ হিলারির প্রতি এসব সমর্থন চূড়ান্ত নির্বাচনে ডেমোক্রেটিক দলের ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
হিলারিকে সমর্থন স্যান্ডার্সেরও
এদিকে হিলারির দলীয় প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সও হিলারির সঙ্গে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সর্বশেষ মঙ্গলবারের প্রাইমারির নির্বাচনের পরও স্যান্ডার্স দলের কনভেনশন পর্যন্ত লড়াই অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পরই তার কথার সুর বদলে যায়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকের পর স্যান্ডার্স বলেন, রিপাবলিকান দলের গৃহীত মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা হবে ‘বিপর্যয়’। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যাতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত না হতে পারেন তার জন্য তিনি যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে যাবেন’। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নিকট ভবিষ্যতেই আমি হিলারির সঙ্গে বৈঠকে বসব যেখানে আমরা নির্ধারণ করব ট্রাম্পকে ঠেকানোর জন্য কীভাবে একসঙ্গে কাজ করা যায় এবং কীভাবে এমন একটি সরকার গঠন করা যায় যে সরকার আমাদের সবার প্রতিনিধিত্ব করবে, মাত্র ১ শতাংশ মানুষের নয়।’ ডেমোক্রেট প্রাইমারি ও ককাস নির্বাচনের সময় প্রেসিডেন্ট ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ‘পক্ষপাতহীন’ থাকার জন্য তিনি তাদের ধন্যবাদও জানান। তিনি বলেন, ‘তারা শুরুতেই বলেছিলেন যে তারা কোনো পক্ষে ঝুঁকে পড়বেন না এবং তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন। এটাকে আমি স্বাগত জানাই।’ স্যান্ডার্সের এমন বক্তব্যে পর চূড়ান্ত নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দল অনেকটাই ঐক্যের পথে এগিয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ দলীয় প্রতিদ্বন্দ্বী এবং দলের অন্যান্য প্রভাবশালী সিনেটরদের হিলারির প্রতি সমর্থন দলীয় ঐক্যেরই আভাস দিচ্ছে। ক্লিনটনের নির্বাচনী প্রচারণার প্রধান জন পডেস্টাও দ্রুতই দলের ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এর জন্য নানাপক্ষীয় বৈঠকের কোনো সময়সূচি এখন পর্যন্ত নির্ধারিত না হলেও তিনি জানিয়েছেন, সব পক্ষ মিলেই দলকে একত্রিত হতে সহায়তা করবেন। ক্লিনটনের চূড়ান্ত নির্বাচনী প্রচারণাতেও তিনি স্যান্ডার্সকে ‘স্বাগত’ জানিয়েছেন।
ট্রাম্প-হিলারির বাগযুদ্ধ শুরু
মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে দুই দলের প্রার্থিতা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। এবারে দুই দলেরই গৃহীত মনোনীত প্রার্থীর মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ। হিলারির প্রতি ওবামার সমর্থন জানানোর পরেই বক্র প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান দলের গৃহীত মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারির প্রতি সমর্থন জানানোর মাধ্যমে ওবামা তার সরকারের নীতিমালা হিলারির আমলেও চালিয়ে যেতে চান, এমনটিই মনে করছেন ট্রাম্প। এক টুইটে তিনি বলেন, ‘ওবামা মাত্রই অসৎ হিলারির (ক্রুকেড হিলারি) প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি ওবামা আমলকে আরও চার বছর চালিয়ে যেতে চান- অন্য কেউ যা চায় না।’ হিলারিও ছেড়ে কথা বলেননি। পাল্টা টুইটে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের লিংক দিয়ে তিনি লিখেছেন, ‘আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিন।’ ট্রাম্পের টুইটে এখন পর্যন্ত ‘লাইক’ পড়েছে ৭১ হাজারেরও বেশি। আর তা রিটুইট হয়েছে ৩২ হাজার ৪৯৪ বার। অন্যদিকে হিলারির টুইটে ‘লাইকে’র সংখ্যা এরই মধ্যে পেরিয়ে গেছে ৪ লাখ ৮৭ হাজার; আর তা রিটুইট হয়েছে ৪ লাখেরও বেশিবার। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV