বোস্টনে বাংলাদেশিদের নিয়ে সিটি মেয়রের ইফতার : হাইস্কুলে আরবি ক্লাস চালু
বোস্টন : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের উপশহর মেডফোর্ড সিটি মেয়র স্টেফানি বুর্ক পবিত্র রমজান উপলক্ষ্যে এক ইফতার পার্টির আয়োজন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোস্টনে প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি তাঁর শহরের মেডফোর্ড হাইস্কুলে আরবি ক্লাস চালু হবার খরবটি উপস্থিত সকলকে জানিয়ে দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
ইফতার শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র স্টেফানি বলেন, আমরা কোন ধর্মকেই কখনো খাটো করে দেখি না। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকের ধর্মীয় বিষয়ে শিক্ষা দেবার চেষ্টা করছি । কয়েক মাস আগে মেডফোর্ড হাইস্কুলে আরবি ক্লাস চালু করা হয়েছে। এ স্কুলের ‘আরাবিক ক্লাব’ নামে এটা পরিচালিত হচ্ছে। বেশ কয়েকজন শিক্ষক ও মুসলিম ছাত্রছাত্রীরা এ বিষয়ে কাজ করছেন। আগামিতে বিভিন্ন স্কুলে আরবি শিক্ষা বিষয় চালু করা হবে। সদ্য প্রয়াত বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন মেয়র স্টেফানি বুর্ক।
মেডফোর্ড হাইস্কুলে আরবি ক্লাস কয়েকমাস আগেই শুরু করা হলেও তা নেকেই তা জানেন না। এ জন্য মেয়র স্টেফানি ইফতার পার্টির মাধ্যমে বাংলাদেশিসহ সকল মুসলমানদের এ খবরটি জানিয়ে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হিউম্যান ডাইভার্সিটি বিভাগের ডাইরেক্টর ডায়ান ম্যাক্লিওড, মেলিসা ম্যাকিন্টারি, মেডফোর্ড হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ডেল ব্রায়ান, কমিশনের সদস্য ও বাংলাদেশ অ্যাসোশিয়েশনে অব নিউ ইংল্যান্ড (বেইন) এর সাধারন সম্পাদক নুমান চৌধুরী, ইউএস জাষ্টিস বিভাগের কাউন্সিলেশন স্পেশালিষ্ট মোহাম্মদ আলী সালাম, মেডফোর্ড ইন্টারফেইথ ক্লারজি অ্যা সোশিয়েশনের নোহা ইভেন্স, লিও সাক্কো, মেডফোর্ড হাইস্ক অ্যারাবিক ক্লাবের সোফিয়া সালাবি, আমেল হাসান, ওমায়মা বেনতালহা ও আয়মান বেনতালহা। ইফতারের আগে বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মুসলিম হবার নেপথ্য ঘটনা ও তাঁর খেলোয়াড়ি জীবন নিয়ে একটি প্রামান্যচিত্র পদর্শ্ন করেন আরবি ক্লাবের ছাত্রছাত্রীরা।
ইফতারের পর সিটি হলে বিদেশি অতিথিদের সামনেই মাগরিবের নামাজ পড়েন বাংলাদেশি মুসল্লিরা। নামাজে ইমামতি করেন ক্যামব্রিজ ইসলামিক সেন্টারের ইমাম আহসান ওয়ারীস।
আমন্ত্রিত বাংলাদেশি অতিথিদের মধ্যে বেইনের সাবেক সভাপতি কাজী নুরুজ্জামান ও আবু কামাল আজাদ, একেএম ওয়াহেদী, জাফর সওদাগর, বিজনি’র সভাপতি মুনির রহমান, কাওসারুল হক, রিমান চৌধুরী, আজাদ খান, মোয়াজ্জেম কাজী (মাসুম), ডেমোক্রাট নাজদা আলম, আসিফ বাবু, মোহাঃ ফারুক, রোকেয়া জামান এলিজা, হুমায়ুন মোর্শেদ, ওসমান গনি ও পারভিন বাবুসহ আরও অনেকেই উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ