Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মোহাম্মদী সেন্টারের উদ্যোগে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর ঈসালে সাওয়াবের দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: June 11, 2016 | 1:34 PM

নিউইয়র্ক: জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টারের উদ্যোগে গত রোববার প্রথম রমজানের তারাবীর নামাজ শেষে হেভিওয়েটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান মুষ্টিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলীর রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তারাবীর নামাজ শেষে তাৎক্ষণিক ভাবে মোহাম্মদী সেন্টারের মুসল্লিদের নিয়ে এই বিশেষ দোয়াটি পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম।
উল্লেখ, মাত্র ১৮ বছর বয়সে ১৯৬০ সনের রোম অলিম্পিকের লাইট হ্যাভিওয়েট মুষ্টিযোদ্ধে স্বর্ণপদক বিজয়ের মাধ্যমে সুনাম অর্জনকারী আলী ১৯৬৫ সনে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহন করেন। আমেরিকায় সেসময় আলীর ইসলাম গ্রহণ পরবর্তীতে হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণের পথকে আলোকিত করে দিয়েছিল। মাইক টাইসন, মাইকেল জ্যাকসন তাদের মধ্যে অন্যতম। পরবর্তীতে আমেরিকায় জামায়াতে ইসলামী এবং ওয়াহাবী ধারায় পরিচালিত ও তাদের গৃহপালিত এজেন্টরা আলীকে তাদের দলে ভিড়ানোর বহু চেষ্টা করলেও সুফী সুন্নি আহলুসসুননাহ ওয়াল জামাত আকীদায় আগাধ বিশ্বাসী আলী তাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করলেও অন্যান্য নতুন আমেরিকান মুসলমানদের মত তারা আলীকে মিষ্টিবড়ির প্রলেপে বিভ্রান্ত করতে পারেননি। আলী মনে প্রাণে বিশ্বাস করতেন যে, আমরা আমেরিকান মুসলমানগন নবী মোহাম্মদের ১৪০০ বৎসরেরও আরো আগে প্রতিষ্ঠিত ইসলামের অনুসারী তাই আমাদের নতুন কোন ইসলামের প্রয়োজন নেই। পবিত্র মাহে শাবানের শেষ শুক্রবার গত ৩রা জুন ২০১৬ দীর্ঘদিন ধরে পারকিনসনস জনিত রোগ ভোগান্তির পর আরিজোনার একটি হাসপাতালে কোটি কোটি মুসলমান ও ভক্তদের কাঁদিয়ে আলী পরপারে পাড়ি জমান। ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ তার নামাজে জানাজায় অংশগ্রহন করেন। আমেরিকায় আলীর ইসলাম গ্রহণ ও তার মর্যাদা বিশ্ব মুসলমানের নিকট আশেকে রাসুল হজরত বিলালের মতই ছিল। তার মৃত্যু সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আমেরিকা সহ বিশ্বের অনেক মুসলমানকে অঝোরে কাঁদতে দেখা গেছে। বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ