Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন : ‘রহিম-খোকন’র পরিবর্তে ‘কামাল-রুহুল’ প্যানেল

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: June 11, 2016 | 2:41 PM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ইতিপূর্বে ঘোষিত ‘রহিম-খোকন’ প্যানেলের পরিবর্তে নতুন করে ঘোষিত হয়েছে ‘কামাল-রুহুল’ প্যানেল। এ মেরুকরণে সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ এর আর্শীবাদপুষ্ট কামাল-রহীম পুনরায় ঐক্যবদ্ধ হয়েছেন। ২০১৩ সালের নির্বাচনে ‘কামাল-রহীম’ প্যানেল বিপুল ভোটে জযলাভ করলেও ২০১৪ সালের নির্বাচনে কামাল আহমেদ সভাপতি পদে পরাজিত হন আব্দুর রহীম হাওলাদার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অপরদিকে ঘোষিত  ‘কুনু-আজম’ প্যানেলের মুখোমুখি হচ্ছে ‘কামাল-রুহুল’ প্যানেল।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ‘রহিম-খোকন’ প্যানেল ঘোষণার পর সভাপতি পদে আজমল হোসেন কুনু পুনরায় প্রার্থী হওয়ার ফলে ‘রহিম-খোকন’ প্যানেলের নেপথ্যের কারিগররা বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তারা কুনুর বিরুদ্ধে শক্ত প্রার্থী খোঁজার জন্য মাঠে নামেন।  এদিকে সোসাইটির দুই দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে অভিজ্ঞ  আব্দুর রহীম হাওলাদার নিজেকে সভাপতি হিসেবে যোগ্য বিবেচনা করলেও কুনুর বিরুদ্ধে তাকে সঠিক প্রার্থী মনে করছেননা এ প্যানেলের নীতি-নির্ধারকরা। এতে কমিউনিটির বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। রহীম হাওলাদারের শুভাকঙ্খীরা বিষয়টি সঠিকভাবে নেননি বলে সংশ্লিষ্টরা জানান। সমর্থকদের উদ্বেগ-উৎকন্ঠার মধ্যেই গত ৫ জুন খাবার বাড়িতে এ প্যানেলের নীতি-নির্ধারকরা নতুন সিদ্ধান্ত জানান। সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদকে সভাপতি ও সাবেক কোষাধ্যক্ষ রহুল আমীন সিদ্দিকীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ‘কামাল-রুহুল’প্যানেল ঘোষণা করা হয়। আব্দুর রহীম হাওলাদারকে এ প্যানেলের সিনিয়র সহ সভাপতি মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। এ প্যানেলে সোসাইটির বর্তমান কমিটির অধিকাংশ কর্মকর্তা পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সোসাইটি সূত্র জানায়।

আগামী অক্টোবর মাসে সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা। এই লক্ষ্যে ইতিমধ্যেই সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতানকে পুনরায় প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে গঠিত হয়েছে নির্বাচন কমিশন। সোসাইটির আগামী নির্বাচনে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে সোসাইটির বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু ও সাবেক সভাপতি কামাল আহমেদ। এরা দু’জনই বিগত নির্বাচনে দুই প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তাদের উভয়েই একই এলাকা সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। তারা উভয়ই বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক’র সাবেক সভাপতি। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে পরিচিত।
ওদিকে ‘কামাল-রুহুল’ প্যানেল ঘোষণার পাশাপাশি পূর্বেকার ‘রহীম-খোকন’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সোসাইটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য আহবাব হোসেন চৌধুরী খোকন ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে সোসাইটির আগামী নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত দিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে খোকন ইতিপূর্বে তাকে মনোনীত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অপরদিকে সোসাইটির নেতৃত্ব ধরে রাখতে বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু চট্টগ্রাম এসোসিয়েশেন অব ইউএসএ’র সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ‘কুনু-আজম’ প্যানেল ঘোষণা করেন। এ প্যানেলে সোসাইটির সাবেক কর্মকর্তাদের প্রাধান্য থাকছে।
ওদিকে ৫ জুন খাবার বাড়িতে ‘কামাল-রুহুল’ পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সোসাইটির কর্মকান্ডে গতিশীলতা আনতে কামাল-রুহুল প্যানেলের জয় প্রয়োজন। এডভোকেট কামাল আহমেদ জনি’র সভাপতিত্বে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির সাবেক সভাপতি এম এ আজিজ, প্রেসিডেন্ট প্রার্থী কামাল আহমেদ, সেক্রেটারি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, কামাল-রুহুল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মফিজুর রহমান, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আলী ইমাম শিকদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিজুর রহমান সাবু, কাজী আজাহারুল হক মিলন, বৃহত্তম নোয়াখালী সমিতির সভাপতি মো: রব মিয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির ইমদাদুল হক কামাল, গৌছ খান প্রমুখ।
এম. এ আজিজ বলেন,আমরা বলিনি আব্দুর রহিম হাওলাদার প্রেসিডেন্ট পদে অযোগ্য। তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারনে এ মুহুর্তে প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন না। তিনি বলেন, প্রেসিডেন্ট প্রার্থী কামাল আহমেদ যথেষ্ঠ যোগ্য লোক। এরআগেও তিনি সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। তার আমলে সোসাইটি দুটো সম্পত্তির মালিক হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সোসাইটির নির্বাচনে ‘কামাল-রুহুল’ আর কুনু-আজম’ প্যানেল দু’টির সভাপতি পদপ্রার্থীর বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। অপরদিকে দুই সাধারণ সম্পাদক পদপ্রার্থীর মধ্যে কাজী সাখাওয়াত হোসেন আজমের বাড়ী চট্টগ্রাম আর রহুল আমীন সিদ্দিকীর বাড়ী বিক্রমপুর-মুন্সিগঞ্জ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV