মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ট্রাম্পের চেয়ে এগিয়ে হিলারি
দলীয় প্রাইমারি নির্বাচন শেষ হওয়ার আগেই ‘গৃহীত প্রার্থী’ হিসেবে আবির্ভূত হয়েছেন ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ হিলারিকে প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থন দেয়ার পর এখন নিশ্চিত আগামী ৮ই নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে হিলারি ও ট্রাম্পের মধ্যে। ওই নির্বাচনে কাকে মার্কিনিরা প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন সে বিষয়ে এরই মধ্যে শুরু হয়েছে জরিপ। বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস জরিপে ডোনাল্ড ট্রাম্পকে শতকরা ১১ ভাগ ভোটের ব্যবধানে পেছনে ফেলেছেন হিলারি ক্লিনটন। এ জরিপ প্রকাশ হয়েছে শুক্রবার। অনলাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে দেখা যায় হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন শতকরা ৪৬ ভাগ ভোটার। ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছেন শতকরা ৩৪.৮ ভাগ ভোটার। বাকি ১৯.২ ভাগ ভোটার দু’জনের কাউকেই সমর্থন করেন নি। তবে এক সপ্তাহ আগে হিলারি ক্লিনটনকে যে পরিমাণ ভোটার সমর্থন করেছিলেন এ সপ্তাহে এসে তাতে খুব একটা পরিবর্তন দেখা যায় নি। মে মাসে দলের সব প্রার্থী মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানোর পর ৬৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের ‘গৃহীত প্রার্থী’ হিসেবে আবির্ভূত হন। আর মঙ্গলবার ডেমোক্রেটদের ৬টি রাজ্যে প্রাইমারি নির্বাচন হয়। সেখানে ৭৪ বছর বয়সী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে ৪টি রাজ্যে পরাজিত করেন হিলারি ক্লিনটন। বিশেষ করে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সি। এর মধ্য দিয়ে তিনি এখন ২৭৮০টি ডেলিগেটের মালিক। সঙ্গে তাকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও দলের অন্য নেতারা। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এখনও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে তার ট্রাম্প ইউনিভার্সিটি কেলেঙ্কারি উল্লেখযোগ্য। এ নিয়ে দলীয় নেতাদের অনেক প্রশ্ন। অভিযোগ আছে যে, ওই ইউনিভার্সিটির মাধ্যমে কয়েক হাজার মানুষের কাছ থেকে ৩৫ হাজার ডলার করে আদায় করা হয়েছে প্রতারণার মাধ্যমে। এ দায়ে অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্পও। তবে নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মোঘল ডোনাল্ড ট্রাম্পের দাবি, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ মামলা সম্পর্কে ফাইল প্রকাশ করে দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা জজ গনজালো কুরিয়েল। এ জন্য ভীষণ ক্ষেপেছেন ট্রাম্প। তিনি ওই বিচারকের মেক্সিকান মূলের কথা উল্লেখ করে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তার দাবি, তিনি যেহেতু মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন সে জন্য ওই বিচারক এমন নির্দেশ দিয়ে পক্ষপাতিত্ব করেছেন। এছাড়া, ট্রাম্পের আরো অভিযোগ, মুসলিম বিচারকরা তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব দেখাতে পারে। কারণ, তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার কথা বলেছেন। তার এমন সব কথায় রিপাবলিকান দলের নেতারাই তীব্র সমালোচনা করেন। এমনকি প্রতিনিধি পরিষদের স্পিকার, রিপাবলিকান পল রায়ান, সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাককনেল তাদের অন্যতম। পরে ট্রাম্প বলেছেন, তিনি বিচারক নিয়ে আর কোনো কথা বলবেন না।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!