ফ্লোরিডায় অরল্যান্ডোর এক কনসার্টে মার্কিন গায়িকা ক্রিস্টিনা গ্রিমিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডোর এক কনসার্টে মার্কিন গায়িকা ক্রিস্টিনা গ্রিমি নিহত হয়েছেন। এই তারকাকে গুলি করে হত্যা করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তথ্য দিয়েছে মার্কিন পুলিশ। শুক্রবার দ্য প্লাজা লাইভ মিউজিক ভেন্যুতে কনসার্টে সংগীত পরিবেশন শেষে ‘বিফোর ইউ এক্সিট’ ব্যান্ডের সদস্যদের সঙ্গে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন গ্রিমি। এ সময় হঠাৎ তার ওপর বন্দুকধারী একজন গুলি চালায়। জানা গেছে, আক্রমণকারীকে প্রতিরোধের চেষ্টা করেছিলেন গ্রিমির ভাই। মার্কিন পুলিশ আরো জানায়, গুলি লেগে আহত হয়েছিলেন গ্রিমি। তার অবস্থা গুরুতর ছিল। দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেয়া হলেও শেষ রক্ষা হয়নি। অল্প সময় পরে মারা যান ২২ বছর বয়সী এ গায়িকা। সন্দেহভাজন ব্যক্তি গুলি চালানোর পর আত্মহত্যা করেন বলেও জানিয়েছে পুলিশ। তার কাছে দুটি বন্দুক ছিল। তবে হত্যাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ২০১৪ সালে এনবিসি নেটওয়ার্কের ‘দ্য ভয়েস’ প্রতিযোগিতার ষষ্ঠ আসরে তৃতীয় হন ক্রিস্টিনা গ্রিমি। তখন থেকেই মূলত তিনি শ্রোতাপ্রিয় হয়ে ওঠেন।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল