নিউইয়র্কের ব্রঙ্কস মুসলিম সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কস মুসলিম সেন্টারে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্রঙ্কসের ২৫৩১ ডেভিডসন এভিনিউর মসজিদ ভবণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ইসলামী সংস্কৃতি তুলে ধরা এবং তাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলীর পরিচালনায় ইফতার মাহফিল ও দোওয়া মুনাজাত পরিচালনা করেন ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের সভাপতি মাওলানা আবদুর রহমান।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের সহ সভাপতি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টর আবদুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন প্রমুখ।
ব্রঙ্কস মুসলিম সেন্টারের ট্রাস্টিবোর্ড সদস্য, কার্যকরী কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক মুসল্লী ইফতার মাহফিলে যোগ দেন। পরে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া