নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল
নিউইয়র্ক : নিউইয়র্কের জাকসন হাইটস্ এ পালকি পার্টি সেন্টারে গত ১১ জুন শনিবার কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র উদ্যোগেএক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ইফতারের আগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হাজী মো: সুজাউদ্দিন সেলিম । সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান সবুজ । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, কমিউনিটি লিডার সমাজ সেবক মো: আনোয়ার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মো: মহিউদ্দিন দেওয়ান, সাধারন সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, অন্যতম নেতা রুহুল আমিন সিদ্দীকী, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি মো: আব্দুল হামিদ । বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমিতির সহ সভাপতি মো: আব্দুল জব্বার, মো: সাজিজুল ইসলাম সুজন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো: ইমদাদুল হক, মো: মাহাবুল আলম চাঁদ, মো: রফিক আহমেদ মিলু, এম এ রহমান, মো: সাহাবুদ্দিন কিসলু, মো: ইকবাল হোসেন, মো: শাহারিয়ার শাহিন, খান এম সাঈদ, কুষ্টিয়া জেলা সমিতির সহ সভাপতি মো: রবিউল ইসলাম, মো:আমিনুল ইসলাম, কামরুজ্জামান গুলু, মো: রেজাউল হক সমেজ, ফরিদপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো: সাখাওয়াত বিশ্বাস, লক্ষীপুর জেলা সমিতির সাধারন সম্পাদক মো: কবির আলী, জালালাবাদ এসোসিইনের সাবেক সাংগঠনিক সম্পাগক দরুদ মিয়া রনেল, মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি মো: রবিউল আওয়াল রুবেল, ঝিনাইদহ জেলা সমিতির সভাপতি মো: মহিউদ্দিন হোসেন, যুগ্ম সম্পাদক মো: আলামিন হোসেন, বরিশাল জেলা সমিতির অন্যতম নেতা মো: জাহিদ হোসেন খান, চট্টগ্রাম জেলা সমিতির মো: কামরুল ইসলাম জসিম, মানিকগঞ্জ জেলা সমিতির অন্যতম নেতা অতুল প্রসাদ রায়, মো: মাইরুল ইসলাম, কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সম্পাদক মো: রুহুল আমিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন, যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান মাহমুদ রফিক, দপ্তর সম্পাদক মো: মমতাজ উদ্দিন, অর্থ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মো: রন্জু আহমেদ, সহ প্রচার সম্পাদক মো: ইবনে মোসায়েদ জর্জ, তথ্য ও গবেষনা সম্পাদক মো: জাহিদুজ্জামান জুয়েল, সহ সম্পাদক মো: কামরুজ্জামান জামান, অন্যতম সদস্য মো: মামুনুর রশিদ সরাজ, মো: বশির আহমেদ, মো: বশির উদ্দিন, মিঠু, মো: আরিঁফুল ইসলাম শিমুল, মো: আলাউল হক, মো: শহীদুল ইসলাম সুমন, মো: শরিয়ত উল্লাহ, মো: মশিউর রহমান মাসুদ, শাহিন আলম, আইরিন আক্তার, মাহাবুবা সুলতানা রিম্পা সহ অন্যান্য নেতৃবৃন্দ । ইফতার ও দোয়া মাহফিলে সভা শেষে মোহাম্মদী মসজিদের ইমাম মো: আব্দুল কাইয়ুমের পরিচালনায় দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতার পরিবেশন করা হয় এবং সবাইকে আগামী ২৪ জুলাই কুষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া