Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওরল্যান্ডো হামলা ‘বিদ্বেষপ্রসূত সন্ত্রাসী কর্মকাণ্ড’ : প্রেসিডেন্ট ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: June 13, 2016 | 3:15 AM

https://www.whitehouse.gov/blog/2016/06/12/president-obama-tragic-shooting-orlando?utm_medium=email&utm_content=email609-image&utm_campaign=orlando
ফ্লোরিডার অরল্যান্ডোতে অবস্থিত সমকামীদের নাইটক্লাবে ঢুকে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যদিও তদন্ত এখনও চলছে, আমরা জোর দিয়েই বলতে পারি, এটি একটি সন্ত্রাসী কাজ, বিদ্বেষপ্রসূত কাজ। আর আমরা, আমেরিকানরা; শোকে, ক্ষোভে এবং আমাদের জনগণকে রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।’
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ওমর মতিন নামে ২৯ বছর বয়সী এক যুবক রবিবার রাতে পালস নামের ওই ক্লাবে ঢুকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে আফগান বংশোদ্ভূত এই মুসলিম আমেরিকানের অ্যাসল্ট রাইফেলের গুলিতে নিহত হন ৫০ জন; আহত হন আরও ৫৩ জন।
বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএস  অরল্যান্ডোর ঘটনার দায় স্বীকার করলেও তাদের যোগাযোগ এখনও স্পষ্ট নয়।
আইএস এর বার্তা সংস্থা ‘আমাক’ এক বার্তায় দাবি করেছে, তাদেরই এক যোদ্ধা ওই হামলা চালিয়েছে। আর মতিন হামলার আগে যুক্তরাষ্ট্রের পুলিশকে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা বলেছেন বলে এনবিসি নিউজের খবরে জানানো হয়েছে।
পালস ক্লাবে নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার সব রাষ্ট্রীয় দফতরে  জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এতেগুলো নিরীহ মানুষের মৃত্যু আবারো মনে করিয়ে দিল যে, যুক্তরাষ্ট্রে একটি প্রাণঘাতি অস্ত্র সংগ্রহ করে মানুষের দিকে গুলি চালানো কতোটা সহজ।
তিনি বলেন, আমরা এরকম একটি দেশ চাই কি না – সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে।… আর কিছু না করে বসে থাকাও একটি সিদ্ধান্তই হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কঠোর অস্ত্র আইনের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে আসা ওবামা তার বিবৃতিতে সমকামীদেরও সমবেদনা জানান। তিনি বলেন, একজন আমেরিকানের ওপর আঘাত মানে পুরো জাতির ওপর আঘাত।
এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার দল ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে বলেছেন, ‘এই ঘটনা আমাদের আবারো বলল, যুদ্ধের জন্য যে অস্ত্র, তার স্থান আমাদের রাস্তায় হবে না। তোমাদের মুক্তভাবে, নির্ভয়ে বেঁচে থাকার অধিকারের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমেরিকায় বিদ্বেষের কোনো স্থান হবে না।’
অন্যদিকে হিলারির রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প অরল্যান্ডোর ঘটনাকে ‘ইসলামি জঙ্গিদের কাজ’ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ওবামার পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমরা যদি কঠোর, স্মার্ট, আর করিৎকর্মা না হই, তাহলে এই দেশ আর বেশিদিন আমাদের থাকবে না।’ বিডি নিউজ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV