যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডিভি প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ : প্রতারণার ফাঁদে পা না দেয়ার সতর্ক মার্কিন দূতাবাসের
লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে। তাই বাংলাদেশীদের জন্য এই মুহূর্তে ডিভি লটারির কোনো সুযোগ নেই। আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই। এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে। বিদ্যমান প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি যাতে ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেন, সে জন্য সতর্ক করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াত সম্পর্কে সবাইকে অবগত করতে একটি ভিডিও দেখানো হয়। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion