Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: June 14, 2016 | 4:09 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাদের এক বিশেষ সভা মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা রেজাউল বারীর সঞ্চালনায় গত বুধবার জ্যাকসন হাইট্স্থ খাবার বাড়ী চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বর্তমান অবস্থা এবং মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে তাদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করার জন্য ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র ’ নামে একটি সংগঠনের প্রয়োজনীয়তা উপস্থাপন করা হয়। উপস্থিত সকলে এ ব্যাপারে সম্মতি জ্ঞাপনের পর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি মনোনীত করা হয়।
আহ্বায়ক কমিটির কর্মকর্তারা হলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ-আহ্বায়ক, মুক্তিযোদ্ধা লাবলু আনসার-যুগ্ম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক-যুগ্ম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা রেজাউল বারী-সদস্য-সচিব। সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল মিয়া এবং মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক (চেয়ারম্যান)।
এ আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র, কর্মসূচি প্রণয়ন, সদস্য সংগ্রহ ও উপদেষ্টা পরিষদ গঠনপূর্বক আগামী ডিসেম্বর মাসের মধ্যে কর্মসূচিভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে। একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সকল ক্ষমতাও প্রদান করা হয় আহবায়ক কমিটিকে। চলতি মাসে একটি সংবাদ সম্মেলন ও ইফতার পার্টির আয়োজন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। দ্রুত একটি খসড়া গঠনতন্ত্র তৈরীর জন্য আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য-সচিবকে নিয়ে একটি সাব কমিটি গঠন করা হয়েছে একইসাথে। এই কমিটি আগামী ২ (দুই) মাসের মধ্যে খসড়া গঠনতন্ত্র আহ্বায়ক কমিটির সভার উপস্থাপন করবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় আলোচনা ও মতামত প্রদান করেন মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক, মীর আব্দুল কাদির, শওকত আকবর রিচি, এনামুল হক, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, এবিএম সিদ্দীক (চেয়ারম্যান), নুরুল ইসলাম ও রেজাউল বারী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV