Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নোয়াখালী সোসাইটির ইফতার মাহফিলে বিশ্বশান্তি কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: June 14, 2016 | 7:54 PM

নিউইয়র্ক : বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক’র ইফতার মাহফিল। গত ১১ জুন শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ব্রুকলীনে ১১৮ বিভার্লী রোডে ‘নোয়াখালী ভবনে’। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া। এতে পবিত্র কুরআন-হাদীস শরীফের আলোকে রমজান মাসের তাৎপর্য ও রোজাদারের করণীয় সর্ম্পকে আলোচনা ও ইফতারের পূর্বে দোয়া করেন মুফতি আব্দুল মালেক। সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি যে সকল সদস্য, কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু।

মুফতি মালেক বলেন, রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফেরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। পূণ্যময় এ মাস মুমিন বান্দার জীবনে এক দুর্লভ সুযোগ এনে দেয়। পবিত্র রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মৌসুম। তিনি কুরআন-হাদিসের আলোকে রমজান মাস এবং রোজাদারের মর্যাদার কথা উল্লেখ করে বলেন, যে ব্যক্তি ঈমান ও এতেসাবের সঙ্গে রোজা রাখেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হয়। তিনি পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে আগামী দিনের রোজাগুলো যথাযথভাবে পালনের জন্য আল্লাহর দরবারে তাওফিক কামনা করেন।

সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামীতে সোসাইটির যে কোন অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। মাহফিলে ক্যান্সারে আত্রুান্ত জসিমের জন্য খাস করে দোয়া করা হয় এবং সোসাইটির পক্ষ থেকে ১৩শত ডলার অনুদান দেয়া হয়।

মাহফিলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সাবেক কোষাধ্যক্ষ রুহুল আমিন সিদ্দিক, সোসাইটির সাবেক সভাপতি সফি আলম লাল, সোসাইটির ষ্টাষ্ট্রি বোর্ড চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, খোকন মোশাররফ, শাহ নাসের স্বপন, উপদেষ্টা আব্দুল মালেক ভিপি, আবুল কাসেম, গোলাম সরোয়ার, শাহজাহান কবির, হাজী শফিউল্লাহ চৌধুরী, আবুল কালাম, আনোয়ারুল আজিম প্রমুখ।

মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন, সোসাইটির সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান মানিক, সহ সাধারণ সম্পাদক-মোহাম্মদ ইফসুফ জসীম, কোষাধ্যক্ষ- মহিউদ্দিন, সহ কোষাধ্যক্ষ- জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- আব্দুল মালেক খান, প্রচার সম্পাদক- আইনুল ইসলাম সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-সালেহ আহমেদ চৌধুরী (রুবেল), দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া কিরণ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম, কার্যকরী নিবার্হী সদস্য-মোহাম্মদ লিয়াকত আলী, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও মোশাররফ হোসেন জাহাঙ্গীর।

ট্যাগ:
Situs Streaming JAV