Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘মুসলিম ও আমেরিকানদের আলাদা করে দেখলে যুক্তরাষ্ট্রে বিভক্তি বাড়বে’

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: June 15, 2016 | 4:39 PM

আবারো যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষিদ্ধের দাবি জানানোয় রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে ‘গৃহীত মনোনীত’ ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার কথা বলছেন, তেমন আমেরিকা আমরা চাই না। বারাক ওবামা বলেন, মুসলিম ও আমেরিকানদের আলাদা করে দেখা হলে তাতে দেশ বেশি অনিরাপদ হয়ে পড়বে। পশ্চিমাদের সঙ্গে মুসলিম বিশ্বের ফারাক আরও বাড়বে। উল্লেখ্য, অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাকে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জনকে হত্যার পর আবারও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের কথা বলেন। এর আগে দলীয় প্রাইমারি নির্বাচনের শুরুর দিকে তিনি একই প্রস্তাব করেন। তার নিন্দা ওঠে বিশ্বজুড়ে। তাকে নিয়ে বৃটেনেও বিভক্তি দেখা দিয়েছে। বৃটেনে তাকে নিষিদ্ধ করার প্রস্তাবের ওপর জোর আলোচনা হয় সেখানকার পার্লামেন্টে। লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানের সঙ্গেও তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। অরল্যান্ডো হামলার পর তিনি বলেন, তিনি নির্বাহী ক্ষমতাবলে তার প্রস্তাব একতরফাভাবে বাস্তবায়ন করবেন। তিনি বারাক ওবামাকে আক্রমণ করে বলেন অরল্যান্ডো হামলার পর পদত্যাগ করা উচিত ছিল। ট্রাম্প ও তার সমর্থকরা প্রেসিডেন্ট ওবামার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। তাদের মতে, ওবামা তথাকথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে যথেষ্ট করেন নি। এতে ওবামাকে মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে তীব্র ক্ষুব্ধ দেখা যায় । সেখানে তিনি ওই মন্তব্য করেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV