Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সাথে নিউইয়র্কস্থ ‘‘ফ্রেন্ডস অব মাইগ্রেশন” গ্রুপের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিদের বিশেষ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: June 15, 2016 | 8:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ১৫ জুন আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি জনাব পিটার সাদারল্যান্ডের সাথে নব্য প্রতিষ্ঠিত ‘‘ফ্রেন্ডস অব মাইগ্রেশন” গ্রুপের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ‘‘ফ্রেন্ডস অব মাইগ্রেশন” গ্রুপের অন্যতম কো-চেয়ার হিসেবে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এই সভা আয়োজন করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান সঞ্চালকের ভূমিকা পালন করেন। ‘‘ফ্রেন্ডস অব মাইগ্রেশন” গ্রুপভূক্ত ৩৩টি দেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত, উপ-স্থায়ী প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কূটনীতিকবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।
উল্লিখিত বিশেষ সভায় সমসাময়িক অভিবাসন কেন্দ্রিক বৈশ্বিক ইস্যুতে জনাব পিটার সাদারল্যান্ড গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে অভিবাসীদের অধিকার সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রার আলোকে বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাপনাকে আরো নিরাপদ-নিয়মতান্ত্রিক-নিয়মিত ও দায়িত্বশীলকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া, আসন্ন ১৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জাতিসংঘে অনুষ্ঠিতব্য “High level meeting of the plenary of the General Assembly to address large movements of refugees and migrants” থেকে অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে একটি যুগোপযোগী “Global Compact” প্রণয়নের বিষয়ে বিশ্বনেতৃবৃন্দের তরফ থেকে প্রাথমিক নির্দেশনা লাভের উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। জনাব সাদারল্যান্ড “Global Forum for Migration and Development (GFMD)” এর চেয়ার হিসেবে অভিবাসন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচালিত কূটনীতিক প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ