Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: June 15, 2016 | 11:54 PM

নিউইয়র্ক : ৭০-৫২ ব্রডওয়ের চেনেল-আই ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র এক সভা গত ১১ই জুন শনিবার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের আলোচ্য সূচীর ভিত্তিতে আলোচনা ও মতামত প্রদানের আহ্বায়ক জানান এবং সভার কাজ শুরু করেন। বাপসনিঊজ
সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলঃ আগামী ২৪ জুন শনিবার বিকাল ঘটিকায় ৭০-৫২ ব্রডওয়ে চেনেল-আই ভবনে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল আয়োজন করা হবে। উক্ত সংবাদ ও ইফতার মাহফিল সফল করার জন্য বাজেট ও অর্থ সংগ্রহ, সাংবাদিকবৃন্দের আমন্ত্রন বিভিন্ন বিষয় সম্পন্ন করার জন্য দায়িত্ব বন্টন করা হয়।
উপদেষ্টা পরিষদ গঠনঃ উপদেষ্টা পরিষদ গঠনের জন্য সভায় আলোচনা শেষে নিম্নক্ত নীতি নির্ধারণ করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনায়, প্রগতিশীল, সৃজনশীল ও বিশেষ ভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠন করা হবে। সেহেতু নির্বাচিত ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের প্রেক্ষিতে আগামী সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের পর্বে উক্ত উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
গঠনতন্ত্র প্রনয়নঃ গঠনতন্ত্র প্রনয়ন সাব কমিটি দ্রæত ফাউন্ডেশনের গঠনতন্ত্র প্রনয়নের জন্য নমুনা সংগ্রহ ও প্রস্তুত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সাব কমিটিতে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কর্মসূচী প্রণয়ন ও দাবী প্রস্তাবের সিদ্ধান্ত গ্রহণসহ সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল সফর করার জন্য আগামী ১৬ই জুন বৃহস্পতিবার আহ্বায়ক কমিটির সভা ৭০-৫২ ব্রডওয়ে ভবনে বিকাল ৬ ঘটিকায় অনুষ্ঠিত হবে। আহŸায়ক কমিটির নেতৃবৃন্দের যথা সময়ে উপস্থিত থাকার আহŸান জানানো হয়।
উল্লেখিত সভায় আলোচনা ও মতামতে অংশগ্রহণ করেন সর্ববীরমুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক, শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, এবি সিদ্দিক (চেয়ারম্যান) ও রেজাউল বারী। উপস্থিত ছিলেন বীর মু্িক্তযোদ্ধা নুরুল ইসলাম, মোহাম্মদ মঈন উদ্দিন, শহিদুল ইসলাম, এনামুল হক।
পরিশেষে সভাপতি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহŸান জানান, বাংলাদেশ ম্ুিক্তযোদ্ধা ফাউন্ডেশন য্ক্তুরাষ্ট্র (নির্দিষ্ট ও নির্বাচিত সদস্য দ্বারা পরিচালিত) এর সঙ্গে বাংলাদেশ ম্ুিক্তযোদ্ধা সংসদ বা অন্যকোন সংগঠনের প্রতিপক্ষ ভাবার অবকাশ নাই। পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দসহ সকল মুক্তিযোদ্ধাদের কুশল কামনা ও শুভেচ্ছা জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
সভার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ