Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: June 16, 2016 | 3:02 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ “ল অফিস অব এহসান” এ গত ১৩ই জুন সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের উদ্যোগে আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির এর পরিচালনায় এক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় ফ্লোরিডা নাইট ক্লাবের যুক্তরাষ্ট্রে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুকধারী হামলায় ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের ও যুক্তরাষ্ট্রে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায়- ফাউন্ডেশনের নামে কমিটিতে আমাদের সদস্য মীর আব্দুল কাদির ও শফিকুল ইসলামের নাম অর্ন্তভূক্ত করায় প্রেক্ষিতে সভায় উপস্থিত উভয়েই ব্যাখ্যা প্রদান করে ঐ নামের সংগঠনের সঙ্গে কোন সম্পর্ক নেই ও ভবিষ্যতে থাকবে না বলে ঘোষণা দেন।
সভায় বক্তাগণ বর্হিবিশ্বের প্রকৃত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের সম্মান বজায় রাখার লক্ষ্যে সংসদকে আরো শক্তিশালী করার ও বিগত ৪৫ বৎসরেও যারা মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের তালিকাভুক্ত হননি তাদেরকে সংগঠনের না রাখার সিন্ধান্ত পুনরায় অনুমোদিত হয়। সভায় অবিলম্বে নির্বাচনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করার সিন্ধান্ত গৃহীত হয়। বাপসনিঊজ
সাধারণ সভায় যুগ্ম আহ্বায়ক পদ থেকে রাশেদ আহমদ (রহিমউল্লাহ) কে বাদ দিয়ে হবিগঞ্জ জেলা কমান্ডের সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির কে স্থলাভিষিক্ত করা হয় ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুল দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করবেন তাই মুক্তিযোদ্ধা এএসএম মাসুদ ভূঁইয়া কে সদস্য সচিবের দায়িত্ব অর্পন করা হয়।
ইফতার স্পন্সর করেন ও মাহফিলে উপস্থিত হয়ে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভবিষ্যতে এই সংগঠনকে অধিকতর সহায়তার ঘোষণা প্রদান করেন মুলধারা রাজনীতিবিদ এর্টনী মঈন চৌধুরী। সভায় জননেত্রী শেখ হাসিনা সরকারের ২০১৬-১৭ বাজেট অধিবেশনের মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২০০০ (বার হাজার) টাকায় উনীত করার প্রস্তাবের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দেশে পাঠানোর ইতিপূর্বেও বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যতে করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের সরকারী তালিকাভুক্ত কোন মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্রে পরলোক গমন করলে তার আত্মীয়-স্বজন যেন মুক্তিযোদ্ধা সংসদ এর টেলিফোন-৯১৭-৩৬৩-৪৯৮৫ এ অবিলম্বে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ থেকে বেড়াতে আসা সিলেট সুনামগঞ্জ জেলা জর্জ কোর্টের সাবেক পিপি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করে উৎফুল্লতা প্রকাশ করে সকল সহযোদ্ধা সঙ্গে কুশল বিনিময় করেন। আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা কেএইচএম মঞ্জুর আলী নন্টু, মুক্তিযোদ্ধা মিসবাহউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আশরাফুল হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা মোঃ আমানতউল্লাহ, মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হিরু, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা আশরাফ, মুক্তিযোদ্ধা আমীর আলী, মুক্তিযোদ্ধা এসএম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাফর আলী খান, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা ফারুক ইসলাম, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা তোজাম্মেল এইচ খান, মুক্তিযোদ্ধা মলীন চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা জাফর খান ও দোয়ায় শরিক হন- মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, মুক্তিযোদ্ধা ডাঃ আলী আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, মুক্তিযোদ্ধা সাব্বির রহমান মতি, মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা এম রহমান খুররম, মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ ও মুক্তিযোদ্ধা বাদল কান্তি দে সিকদার এবং সাংবাকি রতন তালুকদার,সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,সাংবাদিক রিমন ইসলাম,সাংবাদিক মাহফুজুর রহমান,সাংবাদিক সাগর ও চিএ পরিচালক কবির আনোয়ার প্রমুখ।
ইফতারের পূর্বে মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও মুক্তিযুদ্ধেও প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীসহ মুক্তিযুদ্ধের কমান্ডাগণসহ সকল সহযোদ্ধা আত্মার মাগফেরাত কামনা ও যারা জীবিত তাদের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV