নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক : প্রবাসের অন্যতম সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক এর বার্ষিক ইফতার পার্টি ও দোয়া মাহফিল ভাবগাম্ভীর্য ভাবে অনুষ্ঠিত হয়ে গেল জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত রবিবার ১২ই জুন। কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক নরসিংদীবাসী উক্ত ইফতার মাহফিলে শরিক হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজহারুল ইসহাক (খোকা)। মঞ্চে উপবিষ্ট ছিলেন ইফতার উপ কমিটির আহবায়ক আবুল হোসেন, সংগঠনের সাধারণ সম্পদক জসিম উদ্দীন খন্দকার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম খান, ট্রাস্টি বোর্ডের সদস্য ডাঃ নাজমুল হক খান, ইঞ্জিনিয়ার আহসানুল হক, ইঞ্জিনিয়ার নুরুল হক ও আঞ্জুমান এ আবিদ, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক খান অরুন, সহ-সভাপতি আহসান হাবীব ও সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ। মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সামরিক কর্মকর্তা কর্ণেল আরিফ রেজা ও তাঁর সহধর্মিনী বিশিষ্ট সঙ্গীত শিল্পী সায়েরা রেজা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি ও আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচনে কামাল-রুহুল পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য আলী ইমাম সিকদার, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল বাশার মিলন, বলাকা ওয়েল ফেয়ার এসোসিয়েটস অব নিউইয়র্কেও সভাপতি মোঃ এ মুমিত মাসুদ, আওয়ামী ফোরাম যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জে মোল্লা সানী। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয় অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইদুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি আজহারুল ইসহাক খোকা, আরও বক্তব্য রাখেন ইফতার কমিটির আহবায়ক আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক খান (অরুণ), সহ-সভাপতি আহসান হাবীব এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খন্দকার। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে অতিথিবৃন্দকে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আসন্ন বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের ২০১৭-১৮ নির্বাচনে নরসিংদীর প্রতিনিধি হিসাবে কামাল-রুহুল পরিষদে আহসান হাবীবকে এবং তাঁর পুর্নাঙ্গ পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার প্রমুখ।
মাহফিলে বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি একটিভিষ্ট মোঃ আঃ বাছিত, আওয়ামী ফোরাম নেতা এম এন জিন্নাহ, বিশিষ্ট কলামিষ্ট ও লেখক আরেফিন কাজল ও মোঃ আমিন খান, কমিউনিটি এক্টিভিষ্ট ফারুক রফিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওলফাত, বিশিস্ট কবি ও লেখক মিশুক সেলিম, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির প্রতিষ্ঠাতা সাঃ সম্পাদক আলমগীর হোসেন মৃধা ও যুগ্ম সাঃ সম্পাদক মোঃ আবু ছায়েন আক্তার বাবুল, রাজনীতিবিদ মোশারফ সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন (বাতেন) ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ আশরাফুল খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য নাদির আইয়ুব, নাসির উদ্দিন ও একেএম রফিকুল ইসলাম (ডালিম), বিশিষ্ট ব্যবসায়ী ডন চৌধুরী, এটিএন বাংলার দর্পন কবির ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কানু দত্ত, রতন তালুকদার, মোঃ সাঈদ, রিজু আহমেদ, ও বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার ও জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। ব্রুকলিন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পক্ষে মোঃ সুলতান (তুশান) আঃ রশিদ (বাবু) মমিনুল হক মিঠু ও মোরশেদ মুন্না।
নরসিংদী জেলা সমিতির কার্যকরী কমিটির মধ্যে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ শাহিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক এহসানুল হক (বাবুল), প্রচার সম্পাদক মোঃ ইকবাল এ ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান, সমাজকল্যান সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (মুকুল), মহিলা বিষয়ক সম্পাদক কানিজ শামসুন্নাহার, কার্যকরী কমিটির সদস্য জে মোল্লা সানী, ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, শহিদুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম (কামাল), মোঃ হারুনুর রশীদ, ইকবাল কবির, মোঃ আমজাদ হোসেন। ইফতার ও নৈশ ভোজ শেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে ইফতার কমিটি, সম্মানিত অতিথিবৃন্দকে মাহফিলে অংশগ্রহনের জন্য আন্তরিক মোবারকবাদ জানান এবং আগামী ২৪ জুলাই রবিবার লংআইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে নরসিংদী জেলা সমিতির বার্ষিক বনভোজনে সবাইকে অংশ গ্রহনের সাদর আমন্ত্রন জানান।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








