Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: June 18, 2016 | 11:10 PM

নিউইয়র্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে গত বুধবার ১৫ জুন সন্ধ্যায় সম্মিলিত বরিশাল বিভাগবাসীর ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ভাবে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ মেজবান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নারগীস আহমেদ ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। মিলনায়তনপূর্ণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জনাব এম.এল গাজী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। মির্জা আবু হুরাইয়া বেগ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। ইসলাম ধর্মীয় নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন ইসলামী টিভি’র পরিচালক মাওলানা মোঃ শহীদ উল্লা। মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্বের উপর আলোচনা করেন ছারছিনা’র সম্মানিত পীর মাওলানা শাহ মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব। মাহফিলে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্মানিত ইমাম মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহবায়ক মোঃ ওয়াদুদ তালুকদার, যুগ্ম আহবায়ক এম এ সালাম আকন্দ ও সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম প্রিন্স।

এছাড়াও অনুষ্ঠানকে সফল করতে বিশেষ ভাবে ভূমিকা রাখেন ডাঃ আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার মোঃ মহসিন, স্বপন মোঃ সরদার, মামুনুর রশিদ, কায়কোবাদ খান, এমএ রব, কামরুজ্জামান বাচ্চু, হাবীব রায়ান, জুয়েল লস্কর, নীরু এস নীরা, সোহেল হাওলাদার, সাইদুর রহমান, হামিদুর রহমান, মাসুম বিল্লা, বশির উদ্দিন, আবু জাফর ফরাজী, সাথী আহমেদ, ফারজানা রাকিবা, জাকিয়া ফাহিম, রোকেয়া আলম বেলা এবং আফরোজা গুলনার লালী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সভাপতি উক্ত মাহফিলে আগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যদের মধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী ১০ই জুলাই, রবিবার “বেথপেজ স্টেট পর্কের ঈগল প্যাভিলিয়ন প্রাঙ্গনে” সম্মিলিত বরিশাল বিভাগবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজনে অংশগ্রহন করার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV