Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ঝিনাইদহ জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল ও নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: June 18, 2016 | 11:17 PM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্ এর মেজবান রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে গত ১৩ই জুন সোমবার ঝিনাইদহ জেলা সমিতি ইউএসএ এর উদ্যোগে জাকজমকপূর্ন এবং অসংখ্য লোকের উপস্থিতির মধ্য দিয়ে সম্পূর্ণ হলো ইফতার ও নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুদ দাইয়ান পান্নান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সহ সভাপতি নাদিম ইকবাল বাহার। পরিচালনায় বিশেষভাবে সহযোগিতা করেন উপদেষ্টা মোহাম্মদ হাসানাত হাসান ও সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান শাবু। অনুষ্ঠানে ইফতারের পূর্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোশাররফ হোসেন ও উপদেষ্টা হাজী মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ট্রাষ্টি বোর্ডের সদস্য এর্টনী  মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির বর্তমান সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সস্পাদক আব্দুর রহিম হাওলাদার, মাগুড়া জেলা সমিতির অন্যতম সদস্য, শ্রমিক নেতা আজিজুল হক খোকন, মাগুড়া জেলা সমিতির সভাপতি আজিজুর রহমান, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি আবু মুসা, বিক্রমপুর সমিতির সভাপতি রুহুল আমিন, ফরিদপুর জেলা সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত বিশ্বাস, বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক সাদেকুল পান্না, রাজশাহী ইউনিভারসিটি এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিপ্লব, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মালেক ও জামাল উদ্দিন এবং বরিশাল সমিতির অন্যতম সদস্য মঞ্জুর মোর্শেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জিলা সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সহ রইচ উদ্দিন, আবু তালেব, গোলাম মুর্তজা, রফিক উদ্দিন মিলু, মাহবুবুল চাঁদ, মোঃ রহমান, মমতাজ, চট্টগ্রাম সমিতির অন্যতম নেতা জসিমউদ্দিন, গোপালগঞ্জ সমিতির কাজী, সিলেট সমিতির নান্টু। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ সভাপতি নাদিম ইকবাল বাহার, হাফিজুর রহমান পাইলঠ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীনুর রহমান, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান শাবু, সাব্বির আহমেদ কনক, কোষাধ্যক্ষ মশিউল আজম রিপন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক সাজেদুর রহমান সাজ্জাদ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আলম হোসেন।

অতিথিদের আপ্যায়নে ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সিদ্দিকুর আলী, এমদাদুল হক রনি,মাসুদুর রহমান সঞ্চয় ও মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শরীফা খানম। এছাড়া সংগঠনের মুরবি আব্দুল মান্নান সাহেব সহ ডাঃ প্রতাপ, রেজউল ইসলাম, সালেহা খাতুন, জেসমিন আরা, বনি ফেরদৌস, লাইজু কার্নিজ, সাদিয়া আরেফিন, সম্পা খাতুন, শিলা আক্তার, আলেয়া খাতুন, পারভিন আকতার, নাজনীন আকতার । রোজার তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত করান মাওলানা আবুল খায়ের।ইফতারের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ হাসানাত হাসান নব নির্বাচিত কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং কমিউনিটির নেতৃবৃন্দ সহ সংগঠনের উপদেষ্টা বৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন। পরিশেষে সংগঠনের সভাপতি আব্দুদ দাইয়ান পান্নান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV