যুক্তরাষ্ট্রে আরেক সঙ্গীতশিল্পীকে গুলি করে হত্যা
এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আরেকজন সঙ্গীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আলেজানদ্রো জানো ফুয়েনতেস। বৃহস্পতিবার তাকে শিকাগোতে গুলি করা হয়েছে। এর আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে অটোগ্রাফ দেয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে সঙ্গীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমিকে। তাকে গুলি করে ঘাতক নিজে আত্মহত্যা করে। এ খবর দিয়ে গালফ নিউজ লিখেছে, ২০১১ সালে দ্য ভয়েস নামে একটি মেক্সিকান সংস্করণের শোতে অংশ নেন শিকাগোর সঙ্গীতশিল্পী আলেজানদ্রো। তিনি বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করার সময় অস্ত্রধারীরা তাদেরকে ঘিরে ফেলে এবং গুলি করে। কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারস অফিস শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!