নিউইয়র্কের দুই কবি জুলি এবং রওশনের উদ্যোগে ইফতার পার্টি
নিউইয়র্ক প্রবাসী দুই নন্দিত কবি জুলি রহমান এবং রওশন হাসানের উদ্যোগে গত ১৭ জুন শুক্রবার সন্ধ্যায় এষ্ট্রোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার পার্টিটি নিউইয়র্ক প্রবাসী অর্ধশতাধিক কবি, লেখক, সাংবাদিক, সঙ্গীত শিল্পী এবং সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত হয়। ব্যতিক্রমধর্মী এই ইফতার অনুষ্ঠানে ছিল আড্ডা, গল্প এবং প্রবাসীদের নিয়ে ভাবনা। অত্যন্ত আনন্দঘন পরিবেশের এই ইফতার অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক বেলাল বেগ, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ, প্রাক্তন সংসদ সদস্য ও কবি লিয়াকত আলী, নাট্যাভিনেত্রী রেখা আহেমদ, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি হাকিকুল ইসলাম খোকন, প্রাবন্ধিক ও কবি এবিএম সালেহউদ্দীন, টিভি সাংবাদিক হাসানুজজামান সাকি, সাহিত্যিক মনজুর কাদের, আবৃত্তিকার জিএইচ আরজু, কবি লুবণা কায়জার, নারী ম্যাগাজিনের সম্পাদক পপি চৌধুরী, প্রকাশক তপন চৌধুরী, লেখক আদনান দৈয়দ, কবি কাজী জহিরুল ইসলাম, টিভি সাংবাদিক ডিমা নেপারতিথি, নজরুল একাডেমী অব ইউএসএ সাধারন সম্পাদক শাহ আলম দুলাল, লেখক মনিজা রহমান, কবি মাকসুদা আহেমদ, সাংস্কৃতিক সংগঠক রুমা দিলরুবা আলম, সাংস্কৃতিক সংগঠক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক মামুন আহমেদ, কবি জুই ইসলাম, সাংস্কৃতিক সংগঠক ছানোয়ারা বেগম, সাংস্কৃতিক সংগঠক ডা. হাসান, সাংস্কৃতিক সংগঠক ফজলুর রহমান, সাংস্কৃতিক সংগঠক রাশা, মিসেস মনজুর কাদের, সাংস্কৃতিক সংগঠক মুকতি প্রমূখ। ইফতার প্রীতি ভোজ শেষে ধন্যবাদ জানান জুলি রহমান এবং রওশন হাসান। বাপসনিউজ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল