Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস যুবলীগের ইফতার পার্টি ও আলোচনা সভা : বাংলাদেশের চলমান গুপ্তহত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: June 20, 2016 | 3:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ব্রঙ্কস যুবলীগের ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ জুন রোববার। ব্রঙ্কস যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং যুগ্মআহ্বায়ক ইমরান আলী টিপুর পরিচালনায় ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্মআহ্বায়ক বাহার খন্দকার সবুজ. যুবলীগ নেতা আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু. শাহ গোলাম রাহিম শ্যামল, আমিনুল হোসেন, রিয়াজুল কাদের লস্কর মিটু, মনির আখতার মুরাদ, সুমন আলী, বজলুর রসিদ চোধুরী শিপন, বোরহানুর রহমান, এমদাদুল ইসলাম সপন, আহমেদ বাহারুল ইসলাম শামিম, মোঃ আফজল আলী, রুহুন নেছা রুনা, গোলাম মুহিত, মোঃ ফজর, আফজাল হেলাল, জাহিদুল ইসলাম, মো রুবেল হোসেন, রায়হান রাহমান, শেখ বাতিন লাবলু, মুমিন আকতার মুরাদ, আতিকুল বারি চৌধুরী জুয়েল প্রমুখ।
আলোনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রবাস থেকেও ভ’মিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শ্রেণী-পেশার মানুষ বিএনপি-জামায়াত জোটসহ সকল অপশক্তির চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। গুপ্তহত্যাকারী, জঙ্গী ও তাদের আশ্রয়-প্রশ্রয় ও মদদদাতা বিএনপি-জামায়াতের দেশবিরোধী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ না করলে দেশবাসীই তার দাঁতভাঙ্গা জবাব দেবে।
সভায় যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্মআহ্বায়ক বাহার খন্দকার সবুজ বলেন, শেখ হাসিনার নেতৃতে বর্তমান সরকার বিএনপি-জামায়াত জোটের পেট্রোলবোমায় পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করতে সক্ষম হয়েছে, গুপ্তহত্যাও বন্ধ হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদ। দোয়া মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV