ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইউএসএ’র ইফতার বিতরণ
নিউইয়র্ক : ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশ বিজনেস এসোইসয়েশন ইউএসএ এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যয় এবারও পবিত্র রমজান মাসের প্রতি শুক্রবার ডাউনটাউনের তিন শতাধিক সদস্যের প্রতিটি দোকানে ইফতার বিতরণ কর্মসূচী অব্যাহত আছে। ইফতার বন্টনে অংশ গ্রহন করেন সভাপতি তরিকুল ইসলাম বাদল, সিনিয়র সহ-সভাপতি এম আজিজ হিরু, সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লস্কর মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মির্জা হাসান সুমন, প্রচার সম্পাদক স্বপন, কার্যকরী সদস্য শিপন, সদস্য জাফর, মোঃ খোকন, মোঃ যতি, অফিস সহকারী কামাল এবং কার্যকরী সদস্যের অনেকেই।
ইফতার বন্টনের সময় সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লস্কর মিঠু বলেন, ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশ বিজনেস এসোইসয়েশন ইউএসএ এর সকল সদস্যের নিকট দোয়া প্রার্থনা করেন এবং বলেন ভবিষ্যতেও আমরা রমজান মাসের প্রতি শুক্রবার রোজাদারদের সম্মানে প্রতিটি দোকানে ইফতার বন্টন অব্যাহত রাখবো। এছাড়াও আমরা সবসময় সকল সদস্যের যে কোন রকমের সহযোগিতায় তাঁদের সাথে থাকবো।
সভাপতি তরিকুল ইসলাম বাদল সদস্যদের উদ্দেশ্যে সালাম ও পবিত্র রমজানের শুভেচ্ছা দিয়ে বলেন, ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশ বিজনেস এসোইসয়েশন ইউএসএ এর পক্ষ থেকে প্রতিটি সদস্যের দোকানে রমজান মাসের প্রতি শুক্রবার ইফতার পৌছে দিতে পেরে নিজেদের কৃতজ্ঞ মনে করছি। আমরা এই অঙ্গিকার করছি শুধুমাত্র ইফতার বিতরণই নয়, ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশ বিজনেস এসোইসয়েশনের প্রতিটি সদস্যের যে কোন প্রয়োজনে সহযোগিতা করবো ইনশাইল্লাহ। তিনি আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!