Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মানিকগঞ্জ সোসাইটির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: June 20, 2016 | 12:51 PM

নিউইয়র্ক : মানিকগঞ্জ সোসাইটির ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া-মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন শুত্রুবার জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টের মাহফিলে রমজানের গুরুত্ব ও করণীয় বিষয়ে আলোচনা ও মানিকগঞ্জবাসীসহ বিশ্বশান্তি কামনা করে দোয়া করেন মাওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান। এর আগে সংক্ষিপ্ত সভা সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এসএম জুয়াহেরুর রহমান জুয়েল, ইফতার মাহফিলের আহবায়ক ও সাবেক সভাপতি মো: হাফিজুর রহমান পিন্টু। আমন্ত্রিত অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজ, লক্ষীুপর জেলা কল্যাণ সমিতির মো: কবির আলী। মঞ্চে উপস্থিত ছিলেন, মূলধারার লিডার ও সাবেক সভাপতি আদিল মোহাম্মদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সাবেক কোষাধ্যক্ষ ও আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, জেবিবিএর সিনিয়র সহ সভাপতি শাহ নেওয়াজ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, কমিউনিটি লিডার ও সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন ভিপি, সোসাইটির সহ সভাপতি মো: আলতাফ হোসেন উপদেষ্টা আনিসুর রহমান কায়সার, সহযোগিতায় ছিলেন, আলী আজগর খান, এডভোকেট লুৎফর রহমান, দেওয়ান মো: মোখলেছুর রহমান, আব্দুর রউফ, সাইফুল ইসলাম অপু, জিনাত রেহানা রিনা, আশরাফ উদ্দিন খান, আইয়ূব আলী, আশরাফুজ্জামান আরিফ, আশরাফুল আলম সুমন, হাজী আনিছুর রহমান, মঞ্জুরুল হাসান মিনু, রেজাউর রহমান খান, মাহবুব হোসেন খোকন, সাজ্জাদ বিশ্বাস সেলিম, আতাউর রহমান, আসিফ খান, আবু বকর সিদ্দিক (রাব্বি),-সিরাজুল ইসলাম, মহিদুল ইসলাম, আশরাফউদ্দিন খান, শাহীনুর রহমান, এসএম কামারুজ্জামান, মো: কবির হোসেন, মো: তারা মিয়া, শিবলী সোসাইমান, আতাউর রহমান (এমএসসি), মোজাফ্ফর হোসেন, সাজ্জাদ হোসেন ভূইঁয়া, আহাম্মদী আক্তার রীনা, তাপস সাহা রবি, আরিফসহ আরো অনেকে। মাহফিল সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আউয়ালের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ