মুলধারার রাজনীতিতে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশীদের সাফল্য
আটলান্টিক সিটি থেকে এবিএম: বাংলাদেশী রাজনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশীদের মুলধারার রাজনীতির সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। গত ৭ই জুন যুক্তরাষ্ট্রের মুলধারার প্রাথমিক নির্বাচনে আটলান্টিক সিটি থেকে রিপাবলিকান পার্টির কোন বাংলাদেশী প্রার্থী না থাকলেও ডেমোক্রেটিক পার্টি থেকে সরাসরি ভোটের মাধ্যমে চারজন বাংলাদেশী নির্বাচিত হয়েছেন। ৫ম ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আটলান্টিক সিটির রাজনীতির মধ্যমনি এবং সাউথজার্সী কমিউনিটির সুপরিচিত মুখ সৈয়দ মোঃ কাউছার এবং বাংলাদেশের জাতীয় পার্টির সাবেক নেত্রী এবং মুলধারার রাজনীতির সাথে গত ১৫ বছর ধরে সম্পৃক্ত আটলান্টিক সিটির বিশিষ্ঠ ব্যবসায়ী শিরীন চৌধুরী। ৬ষ্ঠ ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন কমিউনিটির অপর পরিচিত মুখ ইমতিয়াজ হোসেন এবং তার সহধর্মিনী আফরোজা পারভীন। এখানে উল্লেখ্য সৈয়দ মোঃ কাউছার, শিরীন চৌধুরী, ইমতিয়াজ হোসেন এবং আফরোজা পারভীন প্রত্যেকেই নিজ নিজ ওয়ার্ড থেকে অতীতে একাধিকবার নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৬ষ্ঠ ওয়ার্ড থেকে সিলেকশানের মাধ্যমে আরও নির্বাচিত হয়েছেন আটলান্টিক সিটির লেবার অর্গানাইজেশান লোকাল ফিফটি ফোরের কর্মকর্তা এবং এলাইন্স অব সাউথ এশিয়ান এমিরিকান লেবার সংগঠনের নিউজার্সী চেপ্টারের সভাপতি ফারুক হোসেন।এদিকে গত ১৪ই জুন মঙ্গলবার আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত কমিটি পারসনদের এক সভা অনুষ্ঠিত হয় এগ হারবার সিটির টিমষ্টার অফিসের হলরুমে। উক্ত সভায় আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচনে আটলান্টিক সিটির বাংলাদেশীদের পরিচিত মূখ মাহার উদ্দিন খোকন ডেমোক্রেটিক পার্টির সাজেন্ট এট আর্মস পদে নির্বাচিত হন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!