Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কাবার ২৫০০ ফুট ওপরে ইফতার করেন যারা

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: June 20, 2016 | 2:28 PM

সবাই যখন ইফতার সামনে নিয়ে অপেক্ষায় তখন মাটি থেকে ২৫০০ ফুট ওপর দিয়ে উড়ছেন তারা। ইফতার করছেন খেজুর আর পানি দিয়ে। পবিত্র মক্কায় নিরাপত্তা নিশ্চিত করতে জন নিরাপত্তা সংক্রান্ত যে হেলিকপ্টারগুলো আকাশে ওড়ে তার পাইলট এরা। পবিত্র মক্কায় গ্রান্ড মসজিদ ও এর পরিদর্শকদের নিরাপত্তা দেন তারা। হেলিকপ্টারে করে তারা মক্কার পাহাড়, বিভিন্ন টানেল, এক্সপ্রেসওয়ে, আবাসিক এলাকা সহ সর্বত্র পাখির চোখ দিয়ে নিরাপত্তা তল্লাশি করেন। সঙ্গে সঙ্গে তথ্য সরবরাহ করেন অপারেশন রুমে। এত দায়িত্ব নিয়ে যারা হেলিকপ্টারে দায়িত্ব পালন করেন সেই পাইলটরা ইফতারিতে আহামরি কোন খাবার চান না। আল্লাহর মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করাকেই তারা আদর্শ দায়িত্ব বলে মনে করেন এবং তাতেই তাদের সুখ। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে, সম্প্রতি এমনই একটি হেলিকপ্টারে ওই পত্রিকার একজন সাংবাদিক আরোহণ করেন। জেদ্দার নিরাপত্তা ঘাঁটি থেকে শুরু হয় ওই যাত্রা। আকাশ থেকে দেখা যায় গ্রান্ড মসজিদকে সংস্কারে যে বিশাল কাজ হাতে নেয়া হয়েছে তা। দেখা যায় অন্য সব পবিত্র স্থাপনা। মক্কার রাস্তাগুলোকে দেখা যায় বিশাল বড় বড়। হেলিকপ্টার অতিক্রম করে মক্কা-জেদ্দা এক্সপ্রেসওয়েতে শুমাইসি ও হলি কুরআন গেটওয়ের চেকপয়েন্ট। তারপর হেলিকপ্টারটি পৌঁছায় পবিত্র মক্কা নগরীতে মাগরিবের নামাজের আগে। সেকানে গ্রান্ড মসজিদের চারপাশ দিকে চক্কর দিতে থাকে হেলিকপ্টার। তারা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মুহূর্তেই গ্রান্ড মসজিদের চারপাশ লোকে লোকারণ্য হয়ে যায়। পূর্বপাশ, পশ্চিম পাশ ও উত্তর পাশের প্রাঙ্গণ সাদায় সাদায় ভরে যায়। ওমরাহকারীরা সাদা পোশাকে ইহরাম বেঁধেছেন। তাই সেখানে যেন এক সাদা সমুদ্রের সৃষ্টি হয়। নিরাপত্তা কর্মীরা ওমরাহকারীদের চলাচল স্বাভাবিক রাখতে সিকিউরিটি বেল্ট সৃষ্টি করেছেন। হেলিকপ্টার থেকে শোনা যায় ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনি। দেখা যায়, পবিত্র কাবার পাশে দাঁড়িয়ে মানুষের বিশাল একটি অংশ কাঁন্না করছেন। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছেন। চাইছেন আল্লাহর অনুগ্রহ। এক পর্যায়ে হেলিকপ্টারের পাইলটরা তাদের নামাজ আদায় করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV