ঘুষ লেনদেনের ঘটনায় নিউইয়র্কে ৪ পুলিশ অফিসার গ্রেফতার
এনআরবি নিউজ, নিউইয়র্ক : মোটা অংকের ঘুষ লেনদেনের ঘটনায় নিউইয়র্ক পুলিশের উচ্চ পর্যায়ের ৪ কর্মকর্তা এবং জুইশ কম্যুনিটির এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১৩ জুন সোমবার সকালে এদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে এহেন কেলেংকারির ঘটনা উদঘাটিত হলো। গ্রেফতারকৃতরা হলেন নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেমস গ্র্যান্ট, ডেপুটি চীফ মাইকেল হ্যারিঙটন, সার্জেন্ট ডেভিড ভিলেনুয়েভা এবং রিচার্ড ওছেটল। ব্রুকলীনে বরো পার্ক এলাকায় নিজস্ব স্টাইলে টহল প্রদানের জন্যে জুইশ কম্যুনিটির স্বেচ্ছাসেবী সংস্থা ‘শমরীন’র কর্মকর্তা জেরিমি রিউচবার্গ (৪২)কে গ্রেফতার করা হয়েছে উপরোক্ত পুলিশ অফিসারদের ঘুষ প্রদানের জন্যে। জেরিমি ইতিপূর্বে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়োকে মোটা অংকের চাঁদা প্রদান করেছেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। প্রসঙ্গত: উল্লেখ্য, সিটি মেয়রকে যারা নির্বাচনের তহবিল দিয়েছেন তারাই সকল কাজে অগ্রাধিকার পাচ্ছেন-এমন অভিযোগের তদন্ত চলছে বেশ ক’মাস যাবত। এসব পুলিশ অফিসার গ্রেফতারের ঘটনা চলমান তদন্তেরই একটি অংশ বলেও কর্মকর্তারা জানান।
নিউইয়র্কস্থ ইউএস এটর্নী প্রিত ভ্যারারা জানিয়েছেন, পুলিশ অফিসার রিচার্ড ওছেটল ইতিমধ্যেই নিজের অপকর্মের দোষ স্বীকার করেছেন। মামলার অভিযোগে প্রকাশ, উপরোক্ত পুলিশ অফিসাররা লক্ষাধিক ডলারের সুযোগ-সুবিধা নিয়েছেন জুইশ ঐ সংস্থাটির কাছে থেকে। এলাকায় বহুল বিতর্কিত ‘শমরীন’কে জুইশ অধ্যুষিত এলাকায় টহল প্রদানের জন্যে অস্ত্রের অনুমতি প্রদান, যখন-তখন রাস্তা বন্ধ করে জুইশদের পথমেলা অথবা অন্য কোন সাংস্কৃতিক কর্মকান্ড চালানোর অনুমতি এবং জুইশদের যে কোন আহবানে দ্রুততম সময়ে সাড়া দেয়ার জন্যে উপরোক্ত ঘুষ গ্রহণের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, গ্রেফতারকৃতদের বিলাশী জীবন-যাপনের জন্যে এয়ালাইন্সের টিকিট, হোটেল ভাড়া, হোটেল কক্ষে পতিতা সরবরাহ এবং পুলিশ অফিসারদের বাড়ি সংস্কার কাজের বিলও পরিশোধ করেছে জুইশ সংস্থাটি। কয়েক মাস আগে অনুষ্ঠিত ‘সুপার বউল’ প্রতিযোগিতায় ভিআইপি টিকিটও প্রদান করা হয় পুলিশ অফিসারদের।
মামলায় আরো অভিযোগ করা হয়েছে যে, জুইশদের ঐ সংস্থার কর্মকর্তা নিজেকে অনেক সময়েই পুলিশের কম্যুনিটি লিয়াঁজো অফিসার হিসেবে পরিচয় দিতেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!