রিপাবলিকানদের কঠোর সমালোচনা বন্দুক নিয়ন্ত্রণ বিলে ভোট না দেয়ায় : গত সাড়ে ৫ মাসে বন্দুকের গুলিতে ৬১৫৩ আমেরিকানের মৃত্যু
ওয়াশিংটন ডিসি : বন্দুক নিয়ন্ত্রণ বিলের বিপক্ষে ভোট দেয়ার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখছেন কানেকটিকাট স্যান্ডিহুক স্কুলে নির্বিচার গুলিতে নিহত এক শিক্ষিকার কন্যা এরিকা ল্যাফার্টি। ফ্লোরিডার জ্যাকস ভিলের একটি গ্যাস স্টেশনে কয়েক মাস আগে গুলিবিদ্ধ হয়ে নিহত এক যুবকের মা লুসিয়া ম্যাকবেথও ছিলেন এ সমাবেশে। ছবি-এনআরবি নিউজ।
এনআরবি নিউজ, নিউইয়র্ক : চলতি বছরের ৫ মাস ২০দিনে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে নিহত হয়েছে ৬১৫৩ জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১২৫৬০ জন। আগ্নেয়াস্ত্রে হতাহতের তথ্যভিত্তিক পরিসংখ্যাণ তৈরীর লক্ষে ২০১৩ সালে প্রতিষ্ঠিত অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গান ভায়োলেঞ্চ আর্কাইভ’ নামক একটি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। এ যাবত নানাবিধ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয় ২৩ হাজার ৯৯২টি ঘটনায়। হতাহদের মধ্যে ১১ বছরের কম বয়েসী শিশুর সংখ্যা ২৬০। ১২ থেকে ১৭ বছর বয়েসী টিনেজারের সংখ্যা হচ্ছে ১৩১৪। এসব ঘটনার মধ্যে নির্বিচার হত্যাযজ্ঞের সংখ্যা হচ্ছে ১৪১টি। নিহতদের মধ্যে পুলিশ ও সামরিক অফিসার রয়েছেন ১৪৭। পারিবারক ইস্যুতে বন্দুক ব্যবহারের ফলে নিহত হয়েছে ১০০৫। দুর্ঘটনাবশত: গুলিবিদ্ধ হবার ঘটনা ছিল ১০৬৩।
গত বছরের একই সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে এমন দুর্ঘটনা ছিল ৫৩২৮১। নিহত হয় ১৩৪৩০ জন। আহত হয়েছে ২৭০০৮ জন। নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ৩৩১টি।
এদিকে, ন্যাশনাল একাডেমি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড মেডিসিনের একদল বিশেষজ্ঞের গবেষণা জরিপে গত ১৭ জুন বলা হয়েছে যে, চিকিৎসা-ব্যবস্থার আরো উন্নতি ঘটানো সম্ভব হলে বন্দুকের গুলিতে আহত আরো ৩০ হাজার আমেরিকানের প্রাণ বাঁচানো সম্ভব। এ জরিপ অনুযায়ী ২০০১ সাল থেকে এ বছরের ১৫ জুন পর্যন্ত বন্দুকের গুলিতে আহত হওয়ার সংখ্যা হচ্ছে ২০ লাখ।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, উন্নত বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশী আমেরিকানের প্রাণহানী ঘটছে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে। উন্নত দেশসমূহের চেয়ে ১০ গুণ বেশী হতাহতের ঘটনা ঘটছে আমেরিকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২ কোটি থেকে ৩ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে সাধারণ নাগরিকের কাছে। এরমধ্যে মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্রের সংখ্যাই অধিক বলে ‘ন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফাউন্ডেশন’র সূত্র জানায়।
বন্দুকের গুলিতে হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়লেও মার্কিন কংগ্রেসে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশ না হওয়ায় ক্ষুব্ধ আমেরিকানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। রিপাবলিকানদের কারণে গত ২০ জুন সিনিটে বন্দুক নিয়ন্ত্রণ সম্পর্কিত বিলটি পরিত্যক্ত হবার নিন্দা ও প্রতিবাদে ২১ জুন মঙ্গলবার ফ্লোরিডাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে ক্ষুব্ধচিত্তে উল্লেখ করা হয় যে, নভেম্বরের নির্বাচনে ব্যালটের মাধ্যমে রিপাবলিকানদের এহেন কর্মের জবাব দেয়া হবে। বন্দুক নিয়ন্ত্রণের বিলের বিরুদ্ধে অবস্থান নেয়ার চরম খেসারত দিতে হবে রিপাবলিকানদের।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!