Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
সব ক্যাটাগরি

প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: June 24, 2016 | 5:04 PM

নিউইয়র্ক : ‘শুভ শুভ, শুভদিন-আওয়ামী লীগের জন্মদিন’ স্লোগানে মুখরিত পরিবেশে নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ হলো। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে এই সমাবেশ হয় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। ‘সংগ্রাম, ঐতিহ্য, গৌরব আর উন্নয়নের ৬৭ বছর’ শীর্ষক আলোচনায় সমাবেশের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউজার্সীর কাউন্সিলম্যান ড. নূরন্নবী আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় নেতৃত্ব প্রদান এবং বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের কল্যাণে নিরন্তরভাবে কাজের ফিরিস্তি উপস্থাপন করেন। এনআরবিনিউজ

প্রধান বক্তা একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় ৪ নেতা যেভাবে মুক্তিযুদ্ধের হাল ধরেছিলেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সংকল্প বাস্তবায়িত করতে নিরন্তরভাবে চেষ্টা চালাচ্ছেন।’বিশেষ অতিথি নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার বলেন, ‘বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের কারণে।’

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে শুরু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। জাতিরজনকের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তরভাবে কর্মরত জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালাচ্ছে একাত্তরের পরাজিশ শক্তি। একইভাবে ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র চালানো হচ্ছে এই নিউইয়র্ক থেকে।’ ‘বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা সুদূর এ প্রবাসেও অতন্দ্র প্রহরীর ভ’মিকায় রয়েছেন সকল ষড়যন্ত্র রুখে দিতে’-উল্লেখ করেন জাকারিয়া।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা শরাফ সরকারের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রখ্যাত চলচ্চিত্রকার কবীর আনোয়ার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপদেষ্টা এম এ জলিল, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য শামসুল আবদিন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম কলিন্স, নূরল আবসার সেন্টু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV