ব্রুকলিনে চার্চ ম্যকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্ক: ব্রুকলিনে চার্চ ম্যকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (সিএম বি বি এ) উদ্দ্যেগে গত ২৩ জুন বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গ্রীন হাউস রেস্টুরেন্ট পার্টি হলে। সিএমবিবিএ এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এনামুল হক সবুর.। আরও উপস্থিত ছিলেন সিএম বি বি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সিএম বি বি এর ইফতার মাহফিলের আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাব্ অনুষ্ঠানটি পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক সারওয়ার সালাম, সি পি এ, শেখ ফরহাদ, সিপিএ। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী হক। ইফতার মাহফিলের ব্যবস্থাপনায় ছিলেন ইফতার কমিটির আহবায়ক, সদস্য সচিব, সভাপতি ও সাধারণ সম্পাদক। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন, লুৎফুল করিম, মাইনুল আলম, মীর কাশেম, শামীম সিদ্দিকী, ডাক্তার হক, রাহুল চৌধুরী, মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন অধ্যাপক সারওয়ার সালাম। পবিত্র কুরআন-হাদিসের আলোকে রমজান মাসের তাৎপর্য ও রোজাদারের করণীয় সর্ম্পকে আলোচনা ও ইফতারের পূর্বে দোয়া করেন হাফেজ আবদুর রাজ্জাক। হাফেজ আবদুর রাজ্জাক বলেন, রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফেরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। পূণ্যময় এ মাস মুমিন বান্দার জীবনে এক দুর্লভ সুযোগ এনে দেয়। পবিত্র রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মৌসুম। তিনি কুরআন-হাদিসের আলোকে রমজান মাস এবং রোজাদারের মর্যাদার কথা উল্লেখ করে বলেন, যে ব্যক্তি ঈমান ও এতেসাবের সঙ্গে রোজা রাখেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হয়। তিনি পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে আগামী দিনের রোজাগুলো যথাযথভাবে পালনের জন্য আল্লাহর দরবারে তাওফিক কামনা ও খন্দকার আবদুল হামিদ এর জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। বিপুল সংখ্যক এলাকাসীসহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছিলেন। সবশেষে সভাপতি উপস্থিত সকলতে ধন্যবাদ জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও ইফতার মাহফিলের আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাব্ আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেন এবং উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার